1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন,খুলনা || আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স রুমে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট আনলিমিটেড এর গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন,আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা খুলনা জেলার অধিবাসী,আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাট মিঠাপুকুর পাড়,কে আলী রোডস্থ আঃ মান্নান তালুকদার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স করে যাহার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলিয়া ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে খুলনার কিছু স্বনামধন্য আলেমদের সামনে রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন, পর্যাক্রমে এজাক্স জুটমিল ক্রয় এবং উদ্বোধন দেখিয়ে খুলনার সরল মনা প্রায় তিন হাজার চারশো সদস্যর কাছ থেকে ৮১ কোটি টাকা বিনিয়োগ নেয়।

তারা বলেন গত নভেম্বর২০১৮ ইং হতে উক্ত কোম্পানির বয়রা বাজার খোকন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত খুলনা শাখা অফিসের সকল ধরনের লেনদেন বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে অফিস স্টাফদের বেতন,অফিস ভাড়া,বিদ্যুৎ বিল বকেয়ার কারনে অফিস বন্ধ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে খুলনার সদস্যদের একটি টিম বাগেরহাটের হেড অফিসে কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ও লিখিত একাধিকবার টাকা ফেরত দেয়ার চুক্তি করে দুঃখজনক হলেও সত্য অদ্যবধি পর্যন্ত যার একটিও বাস্তবায়ন করে নাই ফলশ্রুতিতে বিনিয়োগকৃত হাজার হাজার সদস্য আজ নিঃস্ব সর্বস্বান্ত।

এই কোম্পানিতে বিনিয়োগকারী সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও মিল শ্রমিক,যারা নিজেদের জীবনের শেষ সম্বল বিনিয়োগ করে এখন মানবতার জীবনযাপন করছে আর্থিক সংকটের কারণে বিনা চিকিৎসায় শতাধিক সদস্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যারা জীবিত আছে তারা প্রত্যেকে জীবন্ত লাশে পরিনত হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলেন কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় জেলহাজতে আছে। সদস্যদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাই সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রিয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে, এমডি ও তার আত্নীয় স্বজন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ, আমরা আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা।

আমরা গত ২০/১১/২০২৪ ইং তারিখ মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি এই কোম্পানির কার্যক্রম খুলনা বাগেরহাট এবং পিরোজপুর জেলায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে পরিচালিত হতো বাঘেরহাট এবং পিরোজপুরের সদস্যরা ও একই কার্যক্রমে সংবাদ সম্মেলন করেছেন।

খুলনার ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতিদ্রুত নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ বাগেরহাটে এই কম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার সদস্যদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্ৰহন করার আবেদন জানান।

তারা বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিকূল প্রতিফল বর্তমান সরকার সাধারণ মানুষজনের ভাষা বোঝে এবং কষ্ট দূর হোক লাঘব করে সাধারণ মানুষের কষ্ট যত ফেরত পেতে আমরা বিশ্বাস করি সরকার ও প্রশাসন সদস্যদের পক্ষে কার্যকারী ভূমিকা নেবেন বলে আশা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্যদের পক্ষে মোঃ মিজানুর রহমান গাজী।এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান,মাওলানা মফিজুল ইসলাম,মাওলানা জাহিদুর রহমান,মাওলানা ওবাইদুর রহমান,কারী সৈয়দ রুস্তম আলী, মোঃ শফিকুল ইসলাম,শেখ আলী আকবর,মাওলানা হাফিজুর রহমান,মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।