1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চাদাঁবাজ-ভূমিদস্যু এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

চাদাঁবাজ-ভূমিদস্যু এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান সে এলাকার বাসিন্দারা।পাশাপাশি তারা আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠুর চাদাঁবাজি, ভূমিদস্যুতা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর ২৪) সকাল ১২ টায় আরাফাত আবাসিক এলাকার শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

আবাসিকের বাসিন্দারা বলেন, প্রকল্পের মালিক মিঠু আবাসিক এলাকায় নতুন আইন জারি করেছেন কেউ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতামূলক। না হলে বাড়ির কাজ বন্ধ করে দেয় হয়। নিজ জমিতে বালু ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে মিঠু তার নিজ বাহিনী দিয়ে বাড়িওয়ালাদের মারপিট করে।

আরাফাত আবাসিক এলাকার শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি মতিয়ার রহমান সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন।এসময় এলাকাবাসী আরিফুর রহমান মিঠুর সকল অপকর্মের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তদন্ত, ও ভূমিদস্যু, চাদাঁবাজ, মাদক বিক্রেতাদের আশ্রয়দানকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। তারা এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা চান।

এসময় বক্তব্য দেন প্রফেসর মাহমুদুল্লাহ,অধ্যাপক মাসুদা সুলতানা, অধ্যাপক জাকির হোসেন,আলম গাজী,আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা,লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ,আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক,মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।