খুলনার খবর || গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, “খুলনার খবর”-এর প্রধান প্রতিবেদক “জহিরুল ইসলাম রাতুল”-এর প্রিয় নানী “বেগম ফুলমতি” আজ বুধবার (১ জুলাই ২০২৬) ভোর ৬টা ৪৩ মিনিটে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
“খুলনার খবর” পরিবারের পক্ষ থেকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।