1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করলো ব্রাজিল - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত আড়ংঘাটা রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করলো ব্রাজিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল। তবে তাদের যাত্রার শুরুটা ছিল কিছুটা হতাশাজনক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে হোঁচট খায় সেলেসাওরা। আফ্রিকার দলটির বিপক্ষে ব্রাজিলের নিষ্প্রভ পারফরম্যান্সে সমর্থকদের মধ্যেও শঙ্কা তৈরি হয়েছিল।

‎তবে প্রথম ম্যাচের সেই হতাশা দ্রুতই কাটিয়ে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর এবার স্কটল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‎টানা দুই বড় ব্যবধানের জয়ে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। অপর গোলটি করেন মাথেউস কুনিয়া। এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস। চার গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

‎এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিল সমর্থকদের জন্য আরও একটি সুখবর নিয়ে এসেছে। প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তার প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।

‎নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে আগামী ২৯ জুন মাঠে নামবে ব্রাজিল। টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। এখন দেখার বিষয়, গ্রুপ পর্বে ছন্দে ফেরা সেলেসাওরা নকআউটেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।