1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইতিহাস গড়লেন মেসি,২-০ গোলে আর্জেন্টিনার জয় - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত আড়ংঘাটা রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

ইতিহাস গড়লেন মেসি,২-০ গোলে আর্জেন্টিনার জয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৬ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দুর্দান্ত ফর্মের বার্তা দিয়েছিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও যে তিনি আগের মতোই ভয়ংকর, সেটারই আরেকটি প্রমাণ দিলেন গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেনাল্টি থেকে গোল করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে পারতেন তিনি। তবে স্পটকিক থেকে ব্যর্থ হন মেসি। সেই মুহূর্তে যেন মনে করিয়ে দিলেন, ফুটবলের জাদুকর হলেও তিনিও মানুষ।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোলের খোঁজে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালাতে থাকে। অন্যদিকে অস্ট্রিয়াও শক্ত রক্ষণ গড়ে আলবিসেলেস্তেদের আটকে রাখার চেষ্টা করে এবং পাল্টা আক্রমণ থেকে কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।

অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ দিক থেকে থিয়াগো আলমাদার নিখুঁত পাস ডি-বক্সে পৌঁছে যায়। ফাকুন্দো মেদিনা শট নেওয়ার সুযোগ পেয়েও চতুরতার সঙ্গে বল ছেড়ে দেন মেসির জন্য। সুযোগ পেয়ে দুর্দান্ত শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। সেই গোলেই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে, পেছনে ফেলেন মিরোস্লাভ ক্লোসাকে এবং হয়ে যান টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

গোলের পর দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। তবে নাটকীয়তা জমে ছিল যোগ করা সময়ের জন্য।

ইনজুরি টাইমের শেষ মিনিটে অস্ট্রিয়ার বক্সে তৈরি হয় রীতিমতো তুমুল উত্তেজনা। প্রথমে হুলিয়ান আলভারেজের শট প্রতিহত করেন এক ডিফেন্ডার। ফিরতি বল পান মেসি। তাঁর প্রথম শটও বাধা পায় আরেক ডিফেন্ডারের গায়ে। কিন্তু দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ফেরত আসা বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল এবং দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসির জোড়া গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।