1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অবহেলিত তেরখাদা ইউনিয়নকে ঢেলে সাজাতে চান বিএনপি নেতা বুলু চৌধুরী - Khulnar Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

অবহেলিত তেরখাদা ইউনিয়নকে ঢেলে সাজাতে চান বিএনপি নেতা বুলু চৌধুরী

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু (এম,এ) তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান।

চৌধুরী ফখরুল ইসলাম বুলু সুষমসেবা নিশ্চিত করতে চান তেরখাদা উপজেলার অবহেলিত ও উপেক্ষিত তেরখাদা ইউনিয়ন ও ইউনিয়ন বাসীর। উন্নয়ন করতে চান তেরখাদা ইউনিয়নের সকল রাস্তা,ঘাট,ব্রিজ,কালভার্ট,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।

তিনি,ইউনিয়নের কাঁচা সড়ক পাকা করণ,প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে চান।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু চান তেরখাদা ইউনিয়ন বাসীকে উজ্জীবিত করতে। অসহায় মানুষের পাশে দাড়িয়ে সুষম সেবা নিশ্চিত করতে।

বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে তেরখাদা ইউনিয়ন বাসীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।দিনমুজুর ও অসহায়দের পাশে থেকে নিরলস সেবা প্রদান করে আসছেন। চৌধুরী ফখরুল ইসলাম বুলু উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।

তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রদলের নেতা হিসেবে সংগঠন থেকে এগিয়ে নিয়ে গেছেন বিচক্ষণতার সাথে। উপজেলা যুবদলের সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন। যুব সংগঠনটিকে গতিশীল এবং বেগবান করতে তার ছিলো প্রাণান্তকর চেষ্টা। পরবর্তীতে চৌধুরী ফখরুল ইসলাম বুলু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার কর্মযজ্ঞের কারণে তাকে উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করা হয়। তিনি এখন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি মেধা মনন খাটিয়ে তেরখাদা ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়নে পরিশ্রম করে আসছেন। ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে দীর্ঘদিন আগে থেকে গরীব মেধাবী ছাত্রদের সহযোগী হিসেবে সহযোগিতা,অসহায়দের পাশে দাঁড়ানো, এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখা,কোন্দল মীমাংসা সহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।

চৌধুরী ফখরুল ইসলাম বুলু মানবতার মুর্ত প্রতীক।ফখরুল ইসলাম বুলু যুগ যুগ ধরে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেছেন।তিনি চিত্র মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরি শিক্ষক ছাড়াও তেরখাদায় মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সম্মানিত সদস্য হিসেবে সেবা প্রদান করেছেন।

তিনি শতদল মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তেরখাদা সদরের ইাখড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক সংগঠনের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। তিনি দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন, দলকে সুসংগঠিত করা, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া,দলের সকল প্রকার প্রচার প্রসারে রয়েছে তার রয়েছে অক্লান্ত পরিশ্রম।তার কর্মের সুনাম ও সুখ্যাতি শুধু তেরখাদা ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়,গোটা উপজেলায় তার রয়েছে ব্যাপক সুনাম এবং সুখ্যাতি। সকলের কাছে তিনি একজন গ্রহণযোগ্য মানুষ। চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বংশের কৃতি সন্তান।

তার পিতা মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন।তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজ ও সামাজিকতায় মনোনিবেশ করে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।আলহাজ্ব চৌধুরী জালাল উদ্দিনও তেরখাদা সদরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সদস্য ছিলেন।চৌধুরী জালাল উদ্দিনের দ্বিতীয় পুত্র চৌধুরী ফখরুল ইসলাম বুলু শিক্ষা, দীক্ষায়, সামাজিকতায়,মানবতায়,গরীব দুঃখী মেহনতী মানুষের সেবায় শীর্ষে অবস্থান করছেন।

তিনি,অক্লান্ত পরিশ্রম করে এবং মেধা মনন খাটিয়ে
নিজস্ব অর্থায়নে তেরখাদা ইউনিয়নবাসীর নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন।উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন,বাকি জীবনও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। সকল শ্রেণি পেশার লোক নিয়ে তেরখাদা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান।

বিভিন্ন বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।তেরখাদা ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে চান। তিনি বলেন, তেরখাদা ইউনিয়নকে গড়তে চান শহরের আদলেই।

এজন্য তিনি তেরখাদা ইউনিয়নবাসীসহ তেরখাদা উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।