শরিফুল ইসলাম,খুলনা || খুলনায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে সুমন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা প্রায় ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৪ তলা থেকে পড়ে তিনি নিহত হন।
নিহত সুমনের বাড়ি সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।