নিজস্ব প্রতিনিধি || গতকাল রাতে খুলনার নিরালায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত আ: আজিজকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়।
গতকাল রবিবার রাত ৯ টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আনুমানিক রাত ৯ টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।