1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অল্পের জন্য রক্ষা পেল,জাহানাবাদ এক্সপ্রেস; নাট খুলে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন বিষয়ক সভা খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ টাকা,সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ আজ ২৫ ফেব্রুয়ারি: “খুলনার খবরের” নির্বাহী সম্পাদক শরিফুল ইসলামের জন্মদিন নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে;পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি মাওলানা আবুল কালাম আজাদ দিঘলিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ,নারী পুরুষ’সহ আহত ৬ কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড কেশবপুরে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,চালক মর্মান্তিক আহত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য আটক খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন; ১২ দোকান পুড়ে ছাই যশোর চৌগাছায় হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমানের মৃত্যু অল্পের জন্য রক্ষা পেল,জাহানাবাদ এক্সপ্রেস; নাট খুলে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন নিখোজ সংবাদ “ সন্ধান দিন পরিবারের প্রিয় মানুষটিকে ফিরে পেতে সাহায্য করুন” কয়রায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত যশোরের রাজাপুরে জমি বিরোধে মহিলাকে কুপিয়ে জখম যশোর বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই অভিযুক্ত পলাতক ভুয়া নোটারি তালাকে তৃতীয় বিয়ে করলেন তরুনী;তালাকের বিষয় জানেন’না স্বামী

অল্পের জন্য রক্ষা পেল,জাহানাবাদ এক্সপ্রেস; নাট খুলে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি || ঢাকা–খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস–এর ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি নোয়াপাড়া ও সিঙিয়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পৌঁছালে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানায়,ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগস্থলে থাকা নাট-বল্টু ঢিলা হয়ে খুলে যাওয়ায় ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বগিগুলো লাইনের ওপর স্থির হয়ে পড়ে থাকলেও ইঞ্জিনটি প্রায় আধা কিলোমিটারের বেশি সামনে এগিয়ে যায়। পরে পরিস্থিতি বুঝতে পেরে চালক ইঞ্জিন থামিয়ে পুনরায় পেছনে নিয়ে এসে বগির সঙ্গে সংযুক্ত করেন।এঘটনায় প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ দেখা দেয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ সম্ভাব্য বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন।

যাত্রীদের অভিযোগ,রেলওয়ে কর্তৃপক্ষের নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটছে।ট্রেন ছাড়ার আগে যথাযথ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ও বগির সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটি ছিল। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।