মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর জামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বপ্না (৫০) নামে এক গৃহবধূকে মাথায় চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহত স্বপ্না রাজাপুর জামতলা এলাকার বাসিন্দা ও রিয়াজ উদ্দীনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে সোয়েব (১৬) স্বপ্নার বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিকটিমের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং তার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।