অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট|| আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়ে বাগেরহাটের রামপালেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১’ফেব্রুয়ারি) সকাল ৯’টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাত ফেরী বের হয়।এ প্রভাতফেরীটি পৌর শহরের প্রধান – প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ ছাড়াও রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা প্রশাসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা, রামপাল প্রেসক্লাব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’সহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক,সাংস্কৃতিক ও পেশাগত সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।