1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় ওসি মনসুর রহমানের বলিষ্ঠ ভূমিকায় পাল্টে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মান্দায় ওসি মনসুর রহমানের বলিষ্ঠ ভূমিকায় পাল্টে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন, নওগাঁ || নওগাঁ জেলার মান্দা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান থানায় যোগদানের পর পাল্টে গেছে মান্দার আইন শৃঙ্খলা। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাকে অবহিত করার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ, আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নয়নের জন্য তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ডে নিয়মিতভাবে জনসচেতনামূলক সভা করেছেন এবং সাধারণ জনগনকে সাথে নিয়ে বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন। সাধারণ মানুষের পাশে থেকে তিনি বিভিন্ন অপরাধ দমনের জন্য তার দক্ষতা এবং সাহসিকতার সাথে নিরলস ভাবে কাজ করে গেছেন।

এই থানায় যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন । একটি ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে আইনের বলয়ে আকড়ে ধরতে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা মান্দায় ইতিহাস হয়ে থাকবে।তাঁর সাহসিকতা, সততা ও কঠোর পদক্ষেপের কারণে মান্দা থানায় উল্লেখযোগ্য আইনশৃঙ্খলার উন্নতি ঘটে।এ স্ময়ে বিভিন্ন পেশার মানুষ বিভিন্নভাবে আইনি সেবা পেয়েছে। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধগুলো নিয়ন্ত্রণে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কঠোর হাতে অপরাধ দমন করে মান্দার মানুষকে শান্তিতে বসবাস করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে গেছেন। মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছ থেকে এ তথ্য জানা গেছে। মান্দা উপজেলার, স্থানীয় বাসিন্দারা বলছেন, ওসির মনসুর রহমানের দৃঢ়তার ফলেই এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।শুধু তাই নয় ​মান্দা থানায় যোগদানের পর থেকেই ওসি মনসুর রহমান অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশ একের পর এক সফল অভিযান পরিচালনা করে মান্দা এলাকায় মাদকের বিস্তার রোধ করেছে। তিনি ব্যক্তিগতভাবে একাধিক বড় মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

তিনি সতিহাট,ভাঁরশো,সাবাইহাট,কালিসফা গ্রামে চোলাইমদের অভিযান করে এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। মাদক ব্যবসায়ীদের আটকের মতো ঘটনা তাঁর কঠোর পদক্ষেপের জ্বলন্ত প্রমাণ। স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে তিনি কঠোর হাতে ব্যবস্থা নিয়েছেন। তাঁর বলিষ্ঠ ভূমিকার ফলে এলাকার ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পেরেছেন এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। পুলিশের ভেতরে বা বাইরে যেকোনো ধরনের দুর্নীতির প্রতি তিনি ছিলেন আপোসহীন। পাশাপাশি, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করেছেন।

শুধুমাত্র অপরাধ দমনই নয়,ওসি মনসুর রহমান সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন একজন সেবকের ভূমিকায়। বিভিন্ন সামাজিক সমস্যা, যেমন- শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিরসনে তাঁর সময়োচিত পদক্ষেপ বা দ্রুত মৃতদেহ উদ্ধারের মতো জরুরি পরিস্থিতিতে তাঁর তৎপরতা স্থানীয়দের মনে গভীর ছাপ ফেলেছে। স্থানীয়দের মতে, তিনি থানার দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা রেখেছেন এবং মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন,এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছেন।

​​ওসি মনসুর রহমানের,এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মান্দার সর্বস্তরের জনগণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান,”ওসি মনসুর রহমান সাহেব আসার পর মান্দা সত্যিই বদলে গেছে। আমরা এখন অনেক নিরাপদে আছি। তাঁর মতো একজন সাহসী ও সৎ কর্মকর্তা আমরা দীর্ঘদিন পর পেয়েছি।

ওসি মনসুর রহমানের এই দুঃসাহসিক ও জনবান্ধব কার্যক্রম মান্দা থানা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এক ইতিবাচক পরিবর্তন এনেছে।
তবে এই বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি এই থানায় যোগদান করার পর, থানায় মামলা করতে কোন অভিযোগ দেওয়ায় পুলিশ ক্লিয়ারেন্স সহ তার টাকা না লাগার বিষয়টি তিনি জিরো টলারেন্স নীতি এনেছিলাম। আমার নিকট গিয়ে টাকা পয়সা দিয়ে কাজ করতে হয়েছে এমন কোন নজির থাকলে দেখানোর অনুরোধ জানাচ্ছি।তিনি আরো বলেন, আমার এই বিদায় লগ্নে যদি কারো কাছে কোন ভুলক্রমে কোন মনোমালিন্য হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।