1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালচারাল ফ্যাসিজম হঠানোর অঙ্গীকারে খুলনায় জুলাই পদক প্রদান ও আবৃত্তি - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

কালচারাল ফ্যাসিজম হঠানোর অঙ্গীকারে খুলনায় জুলাই পদক প্রদান ও আবৃত্তি

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার শেয়ার হয়েছে
0-4024x1784-0-0-{}-0-12#

খুলনার খবর || চব্বিশের জুলাইয়ে রক্তস্নাত গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে সংহত করতে কালচারাল ফ্যাসিজম হঠানোর অঙ্গীকারের মধ্য দিয়ে খুলনায় জুলাই বিপ্লবের পঙক্তিমালা শীর্ষক কবিতা পাঠের আসর এবং জুলাই পদক-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
খুলনা কবি সাহিত্যিক ফোরামের আয়োজনে শনিবার ২৭ শে সেপ্টেম্বর ২৫ সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয়ে চলে রাত অবধি। ফোরামের আহবায়ক এস এম আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ আলী হাকিম। সাইফুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির আহবায়ক এনামুল হক, বিএফইউজের সহকারি মহাসচিব ও দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহ সভাপতি ও মানবজমিনের ব্যুরো প্রধান মো: রাশিদুল ইসলাম, এমইউজের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, কথা সাহিত্যিক ফিরোজ আহমেদ, মনিরুজ্জামান লাভলু, আবু আসলাম বাবু, খান আখতার হোসেন, মনিরুজ্জামান মোড়ল, সাইফুর মিনা, জিনারুল ইসলাম, এ জি রানা, নাসিমা সুলতানা নিলু। সমাপনী বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ।
অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন ছড়াকার জগলুল হায়দার, লেখক গবেষক কাবেদুল ইসলাম, প্রকাশক কাদের বাবু, অনলাইন এক্টিভিস্ট ও চিন্তক দিপ্র হাসান, গ্রাফিতি সংগ্রাহক সৈয়দ আলী হাকিম, ‘বিপ্লবী পাসওয়ার্ড’ বইয়ের লেখক আজাদুল হক আজাদ, আহত জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল এবং সাহসী সাংবাদিক মো: এম এ সাদী।
উপস্থিত ছিলেন খুলনার অধিকাংশ সাহিত্য সংগঠনের কবি-সাহিত্যিক, সাংস্কৃতিকজন, সংগঠক এবং এক ঝাঁক বাচিকশিল্পী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।