1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শেষ মুহূর্তে পূজার কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নগরীর বিপনী বিতানে - Khulnar Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

শেষ মুহূর্তে পূজার কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নগরীর বিপনী বিতানে

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর || ‎সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক কেনাকাটা ব্যস্ততা বেড়েছে নগরীর  বিপনী বিতানগুলোতে।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৮ মিনিটে পঞ্চমী তিথির মাধ্যমে এই উৎসবের যাত্রা শুরু হবে। পূজা উপলক্ষে বিভিন্ন দোকানে বিভিন্ন পন্য মূল্যের উপর কিছু ছাড়ের ব্যাবস্থা রেখেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের  নিউমার্কেট, ডাকবাংলা, হেলাতলা বড়বাজার, বিভিন্ন শপিং কমপ্লেক্স,  হকার্স মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতান ঘুরে দেখাগেছে ক্রেতাদের ভিড়। যদিও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজার কেনাকাটা শুরু করছেন। এখন চলছে শেষ সময়ের কেনাকাটা।


‎বড়দের পাশাপাশি মধ্যবয়সী এবং শিশুদের দেখাগেছে কেনাকাটায় ব্যাস্ত। নারীরা শাখা, সিঁদুর ও শঙ্খ কিনছেন হাসিমুখে। কেউ কেউ জুয়েলারি ও কসমেটিক ও পছন্দ করে কিনছেন বিভিন্ন ধরনের কোম্পানির।

‎নারীরা শাড়ি, ছায়া, ব্লাউজ, গজ কাপড় বেশি কিনছেন। তেমনি নববিবাহিতা বা স্কুল কলেজের ছাত্রীরা আবার বিভিন্ন সুতি শাড়ি, থ্রি পিস, টুপিস, ওড়না, কামিজ, টপস কিনছেন। আর ছেলেরা বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট,  ফতুয়া, পাঞ্জাবী, পায়জামা কিনছে।

‎ব্যবসায়ীরা বলছেন-বিভিন্ন দোকানে কাপড়ের মানভেদে ছেলেদের পোষাকের দাম নির্ধারণ করা হয়েছে, ২০০-২০০০ টাকার মধ্যে। নারীরা ৪৫০-৩০০০ টাকার মধ্যে নিজেদের কেনাকাটা করতে পারছেন।


‎মার্কেট এর “অহনা ক্লথ স্টোর ” এর মালিক জনাব আলম  বলেন, এ বছর বেছাবিক্রি মোটামুটি ভালো,তবে শেষ পর্যায়েও বিক্রি কিছুটা বাড়তে পারে।

‎প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশু প্রভা  জানান, সে পূজা উৎযাপন উপলক্ষে টপস কিনছে, জুতা, গলার হার, কানের দুল কিনেছেন।

‎শহরের পুরান বাড় বাজারের বাসিন্দা মুক্তা প্রভা জানান, কেনাকাটা করেছি পরিবারের সবার জন্য অল্প করে, আর্থিক সমস্যার মধ্যে থাকায় বেশি কিনতে পারিনি। পণ্যের দাম গত বছরের তুলনায় একটু বেশি।

‎ইন্দ্রানী সাহা নামে আরেক নারী বলেন, বাচ্চাদের জন্য জামাকাপড় নিয়েছি, নিজের ও শাশুড়ির জন্য শাড়ী, পেটিকোট, ব্লাউজ এবং গজ কাপড় নিয়েছি।


‎বিপ্লব  দাস নামে যুবক বলেন, ছোট কাজ করি তাই তেমন সামর্থ্য নেই। যা আছে তা দিয়ে স্ত্রী ও সন্তানের জন্য কেনাকাটা করলাম। রিন্টু চক্রবর্তী আরেক যুবক বলেন, তিনি জিন্স টি শার্ট কিনেছেন। দাম বাজেটের মধ্যে পেয়েছেন।

‎বাবুল সাহা নামে আরেক ক্রেতা বলেন, আগে পূজার একমাস আগে থেকেই আমাদের প্রস্তুতি চলতো কেনাকাটা ও পূজার সামগ্রী কেনার জন্য। এখন তো আর আগের সেই ভাব নেই। তিনি নিজে ধূতি ও পাঞ্জাবি আর স্ত্রীর জন্য শাড়ী নিয়েছেন।

‎জুয়েলারি দোকান মালিক রবিন জানান, শাখা, সিঁদুর ও শঙ্খ বিক্রি হয়েছে ভালো। আর সিটি গোল্ডের সেইন, গলার হার লকেট, কানের দুল ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


‎নিউ মার্কেট এর দোকান মালিক সুমন দাস বলেন, এবার পূজা উপলক্ষে ভালো বিক্রি করেছি। বৃষ্টির জন্য মাঝে মধ্যে ক্রেতা কম হয়েছে। গ্রামের ক্রেতা কম এসেছে। এবছর সিনথেটিক আইটেমর দাম একটু বেশি। যেমন টাংগাইলের শাড়ি, সিল্ক সুতি, প্রিন্ট শাড়ি, জামদানী, কসর, সাউথ সিল্ক, অরগেন্জা ভালো চলতেছে। আমরা বিভিন্ন ধরনের পণ্যের উপর কিছু মূল্য ছাড় রেখেছি।

‎খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার  বলেন,  পুলিশের পক্ষ থেকে নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মার্কেটগুলোর সামনে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসন ও সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে মন্দিরসহ আশপাশের নিরাপত্তা জোরদার থাকবে।


শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।