1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ধর্মীয় উৎসবে সম্প্রীতির সেতুবন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

ধর্মীয় উৎসবে সম্প্রীতির সেতুবন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।

‎যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। শরতের কাশফুল আর শীতের আগমনী বার্তা যেন এই উৎসবের আবহকে আরও মনোরম করে তোলে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।

‎উৎসব যে ধর্মেরই হোক, তার আনন্দক্ষেত্র সব মানুষের জন্য উন্মুক্ত। প্রতিটি ধর্মীয় উৎসব মানুষে মানুষে নিবিড় বন্ধন গড়ে তোলে, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সকল ধর্মের মূল বাণীই শান্তি ও মানবকল্যাণ। তাই সহিংসতা ও রক্তপাত পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব।

‎দুর্গাপূজার অন্তর্নিহিত শিক্ষা হলো—হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। যারা নির্যাতন, নিপীড়ন ও প্রতিহিংসার মাধ্যমে সমাজকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার বার্তা। সেই বাণীকে হৃদয়ে ধারণ করে আমরা সবাই মিলে দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে চাই। উৎসবের পরিসর সীমাবদ্ধ নয়, বরং এটি সার্বজনীন ও মুক্ত।

‎বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয়, স্বাধীনতা, ও মূল্যবোধ, রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
‎ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী—এটাই হোক আমাদের বড় পরিচয়।

‎শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য, ও মঙ্গল কামনা করছি।

অদিতি সাহা (বিশেষ প্রতিনিধি) খুলনার খবর ||




শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।