1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হয়রানি থেকে বাঁচার আকুতি বিএনপি নেতার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হয়রানি থেকে বাঁচার আকুতি বিএনপি নেতার

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হয়রানি থেকে বাঁচার আকুতি জানিয়ে ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নগরীর ২৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহিন আহসান।

রোববার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নিজের পরিবার-পরিজন নিয়ে প্রতিনিয়ত টিকে থাকার জন্য সংগ্রাম করছি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও খুলনায় শেখ বাড়ির দাপট দেখানো দোসররা নতুন ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে।

এখন তার পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়েছে। খুলনার আদালতে অবসরপ্রাপ্ত পেশকার নগরীর সোনাডাঙ্গা থানার ১/২ নবীনগর এলাকার আওয়ামী লীগের দোসর মোঃ সরোয়ার হোসেন, তাঁর ছেলে নিষিদ্ধ মহানগর ছাত্রলীগের নেতা মোঃ ইমারান খান ফ্যাসিস্ট শাসনামল থেকে তার বিরুদ্ধে মামলা, হুমকিসহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।

সরোয়ার হোসেন তার নিজ বোনের স্বামী ও ইমরান খান তার ভাগ্নে হলেও তাদের হাত থেকে নিস্তার পাননি। তারা শেখ পরিবারের প্রভাব খাটিয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বোনকে হত্যা করেছে বলে হয়রানি করেছে। দীর্ঘদিন ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাহানা পারভীন লিলি (৫২) এর চিকিৎসা করাতে গিয়ে আমার পৈতৃক জমি-জমা বিক্রি করে নিঃস্ব ও রিক্ত হয়ে গেছেন।

দেশে-বিদেশে এই মরণঘাতি রোগের সুচিকিৎসার জন্য দীর্ঘ সময় বোনকে নিয়ে ছুটে বেড়িয়েছি। কিন্তু আমার বোনের স্বামী ফ্যাসিবাদের আজ্ঞাবহ হয়ে রাজনৈতিক ফায়দার জন্য তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথমে বোনকে পয়জনিং করে হত্যা ও পরে ডাকাতি-লুটপাট-হামলার অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছে। শুধু তাই নয়, সরোয়ার হোসেন এখন আদালতে প্রভাব বিস্তার করে আদালত ও প্রশাসনকে ব্যবহার করছে। এমন অবস্থায় আমাদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক ভাবে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী দোসররা নতুন ভাবে আবির্ভ‚ত হয়েছে। একদিকে সহায় সম্পদ ও অর্থ হারিয়েছি, নিজেদের আপন বোনকে হারিয়েছেন। অন্যদিকে রাজনৈতিকভাবে অবিরত হয়রানি, হুমকি, অসত্য অভিযোগ ও হয়রানি-স্বাভাবিক জীবনযাত্রা ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, ১৯৮৪ সালের ২৮ এপ্রিল তার বোন সাহানা পারভীন লিলির সঙ্গে মোঃ সরোয়ার হোসেনের বিয়ে হয়। ২০১৮ সালের দিকে তার ভাগ্নি নিলুফার ইয়াসমিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে বোন মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে অসহায় অবস্থায় তাদের কাছে চলে আসেন। খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করালে তাঁর ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন সমস্যা ধরা পড়ে। বোনের এই মরণঘাতি চিকিৎসা করাতে গিয়ে আমাদের পৈতৃক সম্পতি বিক্রি করতে বাধ্য হন। এক পর্যায়ে তার বোন বাবার দেওয়া জমির কিছু অংশ চিকিৎসা ব্যয় মেটানোর সুবিধার জন্য লিখে দেন। বোনকে নিয়ে ৫-৭ বার ভারত, ভারতের ভেলর, ঢাকায় চিকিৎসা করিয়েছেন। বড় ধরনের অপারেশন করাতে হয়েছে। একদিকে শারীরিক সমস্যা ও অন্যদিকে মেয়ের অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছিলেন। তারা যখন বিপর্যস্ত, তখন বোনের স্বামী মোঃ সরোয়ার হোসেন তার স্ত্রীকে নিজ জিম্মায় নিতে আদালতে সিআর মামলা নং ১৬১/২০২০ দায়ের করেন। আদালত বোনের জবানবন্দি গ্রহণ করেন। বোন তাঁর স্বামীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানান। এমন কী তিনি তাঁর স্বামী সরোয়ার হোসেন ও ছেলে ইমরান খানের নামে ২০২০ সালের ৮ মার্চ সোনাডাঙা থানায় সাধারণ ডায়রি করেন।

তিনি বলেন, বোনকে বাঁচিয়ে রাখতে এমন কোন প্রচেষ্টা নেই-যা আমরা ক্রটি রেখেছি। কিন্তু আমাদের সব চেষ্টাকে ব্যর্থ করে ২০২৩ সালের ২৮ মে বোন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আর এই মৃত্যুকে কেন্দ্র করেই ভগ্নিপতি সরোয়ার হোসেন, ভাগ্নে মোঃ ইমরান খানের নতুন ষড়যন্ত্র ও হয়রানি শুরু হয়। বিষ প্রয়োগে বোনকে হত্যার অভিযোগ আনে। পুলিশের কাছে মৃতদেহের ময়নাতদন্তের দাবি তোলে। এক পর্যায়ে পুলিশ তাঁর মৃতদেহ ময়নাতদন্ত, সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আমরা মৃতদেহ দাফন করি। এরপরে ইমরান খান আমি আমার ভাই মোঃ আসগর আলী, আমার স্ত্রী রোজিনা খাতুন ওরফে রোজি, বোন নারগিস পারভীন ডলির বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২৩ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন। এই মামলা তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক ২০২৩ সালের ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাতে আমার বোনের দীর্ঘ অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন। প্রমাণিত হয়, আমাদের বিরুদ্ধে হয়রানি ও নাজেহাল করতে তারা এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারা এখানেই থেকে থাকেনি। তারা তদন্ত রিপোর্টে নারাজি প্রদান করে। মহানগর দায়রা জজ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো উলে­খ করেন, তার বোনের স্বামী ও তাঁর ছেলে হত্যা মামলায় ফাঁসাতে ব্যর্থ হয়ে গোপনে তার বিরুদ্ধে দস্যুতা, ভাঙচুর ও লুটপাটের নতুন অভিযোগ এনেছে। ২০২৪ সালের ১৫ আগস্ট সোনাডাঙ্গা থানার আমলী আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকেসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামি করে মোঃ সরোয়ার হোসেন এ মামলা দায়ের করে। তাদের অভিযোগ ওই বছর ৫ আগস্ট আমার নেতৃত্বে ও হুকুমে দেশি অস্ত্র নিয়ে সরোয়ার হোসেনের বাড়িতে ভাঙচুর-মারধর-লুটপাট করি। বাড়িতে থাকা নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুট করি। ওই তাঁর ১২ বছরের নাতি গাজী শেখ নেয়াজ মোহাম্মদ, ছেলে ইমরান খান আহত হন। যা সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও ভুয়া। আমাদের হত্যা মামলা দিয়ে ফাঁসাতে না পেরে তারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এক বছর আগে ৫ আগস্টের ঘটনা, ১৫ আগস্ট মামলা হলেও আমরা সপ্তাহ খানেক পর বিষয়টি জানতে পারি। মূলতঃ খুলনা আদালতের সাবেক পেশকার মোঃ সরোয়ার হোসেন নিজের প্রভাব কাটিয়ে অসাধু ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক ভাবে হয়রানি ও জব্দ করার ফায়দা এটেছে। আমার এ থেকে রেহাই চাই। ন্যায় বিচার পেয়ে বাঁচতে চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।