1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে - মনিরুজ্জামান মন্টু - Khulnar Khabor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে – মনিরুজ্জামান মন্টু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি ||খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষ কে নির্বাচনী উৎসব করতে দেয়নি, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদ পত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে দেশের মানুষ আশা করেছিল দ্রুত সময়ের মধ্যে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ পরিচালনা করবে।

কিন্তু কিছু গুপ্ত দল অস্থিরতা তৈরি করে নির্বাচন কে ভিন্ন দিকে নিতে চায়। মনিরুজ্জামান মন্টু আরো বলেন এরা দেশকে অশান্ত করে ১/১১’র মতো পরিস্থিতি তৈরি করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চাই।

স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা সবার জানা আছে উল্লেখ করে জেলা বিএনপি নেতা মন্টু বলেন যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তাদের ও আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতি হবে।

ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এজন্য তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে।

তিনি বলেন দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপি কে ক্ষমতাসীন করবে। এজন্য তিনি ঐকবদ্ধ থেকে ভালো কাজ করে জনগণের মন জয় করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা এম এ হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।

পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, হারুন অর রশীদ, এডভোকেট সাইফুদ্দিন সুমন, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, জিএম রুস্তম, আনারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে পৌরসভার ৬ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সহ ৩ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু ওয়ার্ড এবং কিছু পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেসকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকিরা প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

সম্মেলনে বিজয়ীরা হলেন ৩ নং ওয়ার্ডে সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী। ৪ নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল।

৬ নং ওয়ার্ডের সভাপতি সরদার সুবেহ সাদিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭ নং ওয়ার্ডের সভাপতি জিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম।

৮ নং ওয়ার্ডের সভাপতি কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। ৯ নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।

নির্বাচনী দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, এডভোকেট একরামুল হক বিশ্বাস, প্রণব কান্তি মন্ডল ও অধ্যাপক আবু সাঈদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।