1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় "ভিজিডি (ভিডব্লিউবি)" নির্বাচনে লটারির মাধ্যমে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোল্লাহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় “ভিজিডি (ভিডব্লিউবি)” নির্বাচনে লটারির মাধ্যমে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট || বাগেরহাটের মোল্লাহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় “ভিজিডি (ভিডব্লিউবি)” কার্ডের উপকারভোগী নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে উন্মুক্ত ও স্বচ্ছ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বাছাই অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে উপকারভোগী নির্বাচন একটি স্বচ্ছ প্রক্রিয়া। এতে যার প্রাপ্য সে-ই নির্বাচিত হবে। এখানে কোন প্রকার পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক কার্ড বরাদ্দ রয়েছে। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত সুবিধাভোগীরাই এই কার্ড পান। এটা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। আজকের লটারির মাধ্যমে প্রতিটি নির্বাচিত নামের পেছনে একটি স্বচ্ছ ও বিবেকবান প্রক্রিয়া কাজ করছে।”

মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বলেন, “ভিডব্লিউবি কর্মসূচি নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই প্রকৃত দুঃস্থ নারী যেন এই সুবিধা পান।”

সারা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সুষ্ঠুভাবে তালিকা চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানটি ছিল গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ, যা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।