1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রয়োজন হলে রাজপথে আরো একবার নামবো-নাহিদ - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

প্রয়োজন হলে রাজপথে আরো একবার নামবো-নাহিদ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বড় দল লক্ষ-কোটি মানুষকে ভয় দেখাচ্ছে। আমাদের ওইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আওয়ামী লীগের সরকারেরও লক্ষ-কোটি লোক ছিল। কিন্তু আমরা কয়েক জন যখন গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমে ছিলাম, তখন আবাবিল পাখির মতো মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে ছিল, প্রয়োজনে আবারও রাজপথে নামবো।

আজ শুক্রবার যশোরে‘জুলাই পদযাত্রা’ শেষে শহরের ঈদগাহ মোড়ে দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন,মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, এনসিপি নেত্রী, সামান্তা শারমিন, ডা. মিতু, আতাউল্লাহ ,সাকিব শাহরিয়ার,ইহাহিয়া জিসান,খালেদ সাইফুল্লাহ জুয়েল, সালমান জাভেদ ।

নাহিদ ইসলাম বলেন,বাংলাদেশে এর আগে যেই দলই ক্ষমতায় এসেছে, তারা সরকারি বাহিনী ও আমলাদের দলীয়করণ করেছে। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কোনো রাজনৈতিক দলের অনুসারী হতে দেওয়া যাবে না।

তাদের খুন-গুমের সঙ্গে যুক্ত করে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। এসব নিয়েই কাজ করছে এনসিপি।চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা কাউকে ছাড় দেবেন না। আমরা যশোরেও আর চাঁদাবাজি দেখতে চাই না। এলাকার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। এমনকি এনসিপির মধ্যেও যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী থেকে থাকেন তারাও সাবধান হয়ে যান।

দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও সরব হতে হবে।নাহিদ ইসলাম আরও বলেন, এ দেশের নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।গণ-অভ্যুত্থানের পরও যদি তারা পরিবর্তিত না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।

আমরা ইনসাফভিত্তিক সংগঠন গড়ে তুলে দেশে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা নাজুক। আজ অবধি আইসিইউ ব্যবস্থা চালু হয়নি।

কিছু হলেই মানুষকে খুলনা বা ঢাকায় দৌড়াতে হয়। ভবদহ অঞ্চলের মানুষের কষ্টের কথা কে না জানে? সীমান্ত দিয়ে মাদক পাচার কিংবা বেনাপোলের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়েও আমরা অবগত। এসব সমস্যা সমাধানে এনসিপি কাজ করছে।

তিনি সবাইকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন বলেন, বাংলাদেশে যখনই আন্দোলন হয়, তখন ছাত্ররাই জীবন দেয়, রক্ত দেয়; আর কিছু রাজনৈতিক দল ফায়দা লোটে। এবারো আন্দোলন হলো। ওরা ভেবেছিল, আন্দোলনের পর আমরা ঘরে ফিরে যাব।

কিন্তু আমরা রাজপথেই রইলাম। তখনই তাদের মধ্যে ভয় ঢুকে যায়।তিনি বলেন, আমরা রাজনীতিতে এসেছি, শাপলা প্রতীক চেয়েছি। তাতেই তাদের গা জ্বলছে। এখনও হাসিনার দোসররা সক্রিয়। সংস্কার সবার আগে দরকার। আমরা এখনও আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। আসুন, আলোচনায় বসুন, না হলে আমাদের আবার রাজপথে নামতে বাধ্য করবেন।

যেমনটা জুলাই আন্দোলনে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল।তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি, তা আজীবন মনে রাখবে। ভারত ঠিকই মনে রেখেছে, তাই তো তাকে আশ্রয় দিয়েছে।

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু তাদের দাদাগিরি মেনে নেব না।তিনি ভারতের প্রতি আহ্বান জানান—শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে।সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে একটি দল রাগ করে। আমরা টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বললে আরেকটি দল রাগ করে।

আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলেই একদল ক্ষুব্ধ হয়ে পড়ে।তিনি বলেন, একটি দল ভারতে পালিয়েছে, আরেকটি দল পালিয়েছে লন্ডনে। তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই দল আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচনের বাইরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদি কেউ আমাদের সংস্কার কার্যক্রমে বাধা দেয়, তাহলে ধরে নেব তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে।তিনি বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচনও চাই। কিন্তু একটি দল শুধুই ‘নির্বাচন, নির্বাচন’ করে। সংস্কার কিংবা বিচারের কথা বললেই রেগে যায়।

কারণ তারা এসব চায় না।তিনি বলেন,১৯৭১ সালে যশোর প্রথম স্বাধীন হয়েছে। তাই এই যশোর থেকেই সংস্কার, বিচার ও নির্বাচনের নেতৃত্ব দিতে হবে।দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন,আমরা বিশ্বাস করি—সময় এসেছে মানুষের ন্যায্য বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের জন্য সবাইকে এক হওয়ার। যশোরে আমরা আর কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস দেখতে চাই না। তিনি সকলকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান। পথসভায় বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হন। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে ঈদগাহ ময়দান।দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে যশোরে সকালে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করে।

পরে মুজিব সড়কের মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন কেন্দ্রীয় নেতারা। এসময় মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য দেন নাহিদ ইসলাম। নামাজ শেষে পদযাত্রা শুরু হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে শুরু হয় পথ সভা। সভা শেষে কেন্দ্রীয় নেতারা খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।