1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সাবেক ছাত্রনেতা স্ত্রী সন্তানের অবহেলায় মৃত্যুর প্রহর গুনছেন - Khulnar Khabor
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিঘলিয়ায় সাবেক ছাত্রনেতা স্ত্রী সন্তানের অবহেলায় মৃত্যুর প্রহর গুনছেন

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা ||বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রনেতা সুমিষ্টভাষী জনপ্রিয় ছাত্রনেতা স্ত্রীকে বিশ্বাস করে নিঃস্ব প্রবাস ফেরত, মৃত্যুর প্রহর গুনছেন আ ন ম মুরাদ হোসেন।

খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সফল সভাপতি ছিলেন। ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চল নিহত হওয়ার পর রাজনৈতিকভাবে কিছুটা চাপে পড়েন তিনি।

মায়ের অনুরোধে সৌদি প্রবাসী ছোট ভাই জাহিদ হোসেন মিল্টন ওই বছর তাকে ভিসা দিয়ে সৌদি আরব নিয়ে যান। সৌদি যাওয়ার পর সেখানে ফেডেক্স কুরিয়ার সার্ভিসে মাসিক বেতনে চাকুরিতে যোগদান করেন। ভালোবেসে বিয়ে করা স্ত্রী ছিলেন আপন খালাতো বোন। তার ব্যাংক একাউন্টে আয় রোজগারের অর্থ পাঠিয়েছেন নিয়মিত। স্বামীর পাঠানো অর্থ দিয়ে নিজের নামে জায়গা জমি, দোকানপাট কিনেছেন।

২০ বছর পর দেশে ফিরে দেখেন তার কিছুই নেই। ক্ষোভে ‍দুখে ৪ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন। নির্জন ঘরে একাকীত্ব মৃত্যুর প্রহর গুনছেন ৫৮ বছর বয়সী মুরাদ হোসেন।পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে জানা যায় , বিদেশ যাওয়ার আগে মুরাদ ১৯৯২ সালে ছাত্রদলের সভাপতি থাকাকালীন আপন খালাতো বোন মাহফুজা সুলতানা খালেদার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এ বিবাহে পরিবারের কারো সম্মতি ছিল না। বিদেশ যাওয়ার কিছুদিন পর থেকে স্ত্রী’র নামে টাকা পয়সা পাঠাতে থাকেন,এভাবে প্রবাস জীবনের ২০ বছর আয় রোজাদারের একটা বড় অংশ স্বর্ণালংকার স্ত্রী’র কাছে পাঠিয়েছেন।

সর্বশেষ ২০১৭ সালে যখন তিনি কোম্পানির চাকরি ছেড়ে দেশে চলে আসেন তখন এককালীন পাওনা সার্ভিস বেনিফিটের ১৭ লাখ টাকা স্ত্রী’র হাতে তুলে দেন।

বিদেশ যাওয়ার দশ বছর পর তার সম্মতিতেই স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে ছেলেমেয়ে নিয়ে ঢাকার ফার্মগেট সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নেন এবং সেখানেই বসবাস শুরু করেন। ২০ বছরের প্রবাস জীবনে মুরাদ ছুটিতে অনেকবার দেশে এসেছেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে স্বাচ্ছন্দে সময় কাটিয় ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরে গেছেন।

তার পাঠানো অর্থ দিয়ে স্ত্রী মাহফুজা সুলতানা খালেদা নিজ নামে ঢাকায় দুইটি দোকান, খুলনার তেরখাদা উপজেলার কোলাপাটগাতি এলাকায় দশ বিঘা জমি, বাবার বাড়ি গোপালগঞ্জের বনগ্রামে ১ বিঘা জমি ক্রয় করেন। স্বামীর পাঠানো বাকি অর্থ তার নিয়ন্ত্রণে থাকে।

২০১৭ সালে সে সৌদিআরব ছেড়ে দেশে চলে আসেন। এরপর ঢাকাতে ভাড়া বাসায় স্ত্রীর ও সন্তানদের সাথে বসবাস শুরু করেন। দেশে আসার পর স্ত্রী তাকে নানাভাবে অবজ্ঞা, অবহেলা করতে থাকে। স্ত্রী, সন্তানদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েন।

তার কথায় কোন গুরুত্বই দেয় না ভালোবেসে বিয়ে করা স্ত্রী। টাকা পয়সা নিয়েও শুরু হয় স্ত্রী’র সঙ্গে বিবাদ। ঝগড়া বিবাদ লেগে থাকতো দু’জনের মধ্যে।এভাবে চলতে থাকে ৪ বছর। স্ত্রী সন্তানদের অবহেলা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

হতাশা, মনেরকষ্ট আর বুক ভরা দুঃখ নিয়ে ফিরে আসেন পৈত্রিক ভিটা দিঘলিয়ার সদর ইউনিয়ন ৭নাম্বার ওয়াট ফরমাইসখানা গ্রামে। নিজের একাকীত্ব এবং মনোকষ্ট দূর করতে ২০২০ সাল আবারও সক্রিয় হন রাজনীতিতে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির পদ পান। নিজের ফেসবুক আইডিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলার গাজীরহাটে সংগঠিত একটি খুনের পেন্ডিং মামলায় তাকে জড়ানো হয়।

ওই মামলায় তাকে দুইবার জেলে যেতে হয়। দুইবারই তার ছোট ভাই প্রবাস ফেরত জাহিদ হাসান মিল্টন চেষ্টা চালিয়ে জামিনে বের করে আনেন। এ ঘটনার পর থেকে তিনি আবারও হতাশ হন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এরপর একে একে চারবার ব্রেন স্টোক করে স্মৃতি শক্তি, শারীরিক সক্ষমতা, উপলব্ধিবোধ সবকিছু হারিয়ে ফেলেন।

শরীরে কোন কাপড় রাখতে পারেন না। নির্জন একটি ঘরে একাকী বসবাস করছেন। এখন মৃত্যুর প্রহর গুনছেন ৫৯ বছর বয়সী নিঃস্ব প্রবাস ফেরত মুরাদ। মুরাদ হোসেনের ছোট ভাই জাহিদ হাসান মিল্টন বলেন, ‘চার বছর হল আমার ভাই পরিবার থেকে বিচ্ছিন্ন। স্ত্রী সন্তান কেউ তার খবর নেয় না। প্রবাস জীবনের ২০ বছরের রোজগারের অধিকাংশই স্ত্রী’র নামে পাঠিয়েছেন।

তার কষ্টার্জিত উপার্জনের অর্থ দিয়ে ঢাকা শহরে তার স্ত্রী সন্তান সুখে স্বাচ্ছন্দে বসবাস করছে। আর আমার ভাই নিঃসঙ্গ একাকীত্ব নির্জন ঘরে মৃত্যুর প্রহার গুনছেন। ভাইয়ের এক মেয়ে দুই ছেলে। ছেলে দুইটা বিবাহিত।

তিনি বলেন, আমি পরিবার নিয়ে থাকি খালিশপুরে। সেখান থেকে ভাইয়ের সাধ্যমত খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আমার ভাই বোধশক্তি হারিয়ে ফেলেছে। অটো পায়খানা প্রস্রাব হয়ে যায়, সে টের পায় না। এ কারণে তার কাছে কোন কাজের লোকও থাকতে চাই না। চিকিৎসকরা বলেছেন, ভালো নার্সিং হলে তার অবস্থার উন্নতি করা সম্ভব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।