1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মেয়ের চিকিৎসার খরচ যোগাতে বাবার আর্তনাদ! ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে যা জানা গেল - Khulnar Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মেয়ের চিকিৎসার খরচ যোগাতে বাবার আর্তনাদ! ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে যা জানা গেল

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪০ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর || মেয়ের চিকিৎসা জন্য প্রয়োজন তিন লাখ টাকা। আর এ টাকা জোগাড় করতে রুটি খেয়ে রাস্তায় রাস্তায় পানি বিক্রি করছেন অসহায় এক বাবা।

সম্প্রতি বরগুনার ২২ সেকেন্ডের এমন একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে বাবার বুকফাটা আর্তনাদ এবং আকুতি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়।

তবে এর পেছনের ঘটনা এবং সত্য জানতে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এক গল্প। মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে বাবার পানি বিক্রির ভাইরাল ওই ভিডিওটি প্রথমে পাথরঘাটার স্থানীয় একটি ফেসবুক পেজে আপলোড করা হয়।

একজন বাবার এমন অসহায়ত্ববোধ দেখে মুহূর্তেই আপলোড হওয়া ভিডিওটি শেয়ার হতে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং আইডিতে।

ভিডিওতে দেখা যায়, নয়ন রাসেল নামে এক ব্যক্তি কাঁধে কেস ভর্তি পানির বোতল নিয়ে পাথরঘাটা পৌরশহরের আবু সাইদ চত্বরে দাঁড়িয়ে মানুষের কাছে পানি বিক্রি করছেন।

এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘পানি পানি পানি, ভাই আমার মাইয়া হাসপাতালে ভর্তি। কেউ একটা পানি নেন ভাই, কেউ একটা পানি নেন। আমার মাইয়ার চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে ভাই।

কেউ একটা পানি নেন।’এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সহযোগিতার হাত বাড়াতে অনেকেই যোগাযোগ শুরু করেন নয়নের সঙ্গে। কিভাবে তাকে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, অনেকে তাও কমেন্টে জানতে চান।

এমনকি বিষয়টি নজরে আসায়, খোঁজ নিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।তবে জানা গেছে, পানি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে চাওয়া নয়ন রাসেল নামের ওই ব্যক্তিটি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বলেন (নয়ন ফানি টিভি) নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি বিভিন্ন বিষয়ে নাটক নির্মাণ করে আপলোড করেন।

তার টিমে বর্তমানে আটজন সদস্য রয়েছে। গত পাঁচ দিন আগে বাস্তবতার গল্প মুন্নি নামে একটি ছোট নাটক আপলোড করেন তিনি।

যেখানে নয়নকে বাবার চরিত্রে মেয়ের চিকিৎসার জন্য পানি বিক্রির অভিনয় করতে দেখা যায়। আর ওই নাটকটি নির্মাণের সময় কেউ একজন ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের অংশটুকু মোবাইলে ধারণ করে ফেসবুকের একটি পেজে আপলোড করেন।

আর ওই ভিডিওর ক্যাপশনে সহযোগিতা করতে আহ্বান জানানোর ফলে অনেকেই সহযোগিতা পাইয়ে দিতে মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার লক্ষে শেয়ার করেন বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে।

এতেই আলোচনায় আসে ঘটনাটি। বিব্রত পরিস্থিতিতে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেল।ঘটনাটি ভাইরাল হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

পরে এ নির্দেশনা অনুযায়ী বিষয়টি জানতে গতকাল রাতে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের সঙ্গে দেখা করেন পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম। তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় জেলা বিএনপির নেতাকর্মীরা আমাকে ভাইরাল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে বলেন। পরে নয়নের সঙ্গে দেখা করলে তিনি বলেন, ভিডিওটি একটি নাটকের অংশ থেকে কেউ একজন ফেসবুকে পোস্ট করেছেন।

তবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা লিখে পোস্ট করা হয়েছে, যা মোটেই বাস্তব ঘটনা নয়। মূলত ভিডিওটি একটি নাটকের দৃশ্য মাত্র।এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর নয়ন রাসেলের ভাষ্য, পাথরঘাটার আবু সাইদ চত্বরে আমার অভিনয় করা পানি বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিকে কেন্দ্র করে অনেক আলোচনাও চলছে। তবে ভিডিওটি প্রথমে যে পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে সকলের বাস্তব মনে হয়েছে। অসহায় বাবাকে সাহায্য করুন এমন ক্যাপশন লিখেও পোস্ট করা হয়েছে অনেক পেজে।

ওই ভিডিওটি দেখার পর রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীসহ সমাজের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফলে এ বিষয়টি নিয়ে আমি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়েছি।

তিনি আরও বলেন, আমি সকলকেই জানাতে চাই ভাইরাল হওয়া ওই ভিডিওটি একটি নাটকের দৃশ্য। আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করি।

তবে সম্প্রতি সময়ে নাটকের ছোট একটি অংশ ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সকলের প্রতি অনুরোধ করছি কোনো ভিডিও শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।