1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিএনপি’র ব্যতিক্রমী উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত - Khulnar Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিএনপি’র ব্যতিক্রমী উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||রঙিন সামিয়ানাহতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। সামিয়ার নিচে চেয়ার, রয়েছে খাবার পানি ও পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা। এ চিত্র চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে মহানগরীর বিভিন্ন কেন্দ্রের পাশেই।

শুধু তাই নয়, রয়েছে পরীক্ষার্থীদের বই, খাতা, মোবাইল আর ব্যাগ নিরাপদে রাখার জন্য কাজ ব্যস্ত সময় পার করেছেন এক ঝাঁক তরুণ-তরুণী।

নগরীর হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিনের। যার সঙ্গে স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করছেন ছাত্রদলের কর্মীরা।

ব্যতিক্রমি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও অভিভাবকরা। অভিভাবকরা বলছেন, এটি একেবারে নতুন উদ্যোগ। এই উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। অভিভাবকদের অধিকাংশই নারী হওয়ায় তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় গরমে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টের। এছাড়া পরীক্ষার্থীরা বই, খাতা, মোবাইল নিয়ে বিপাকে পড়েন প্রতিনিয়ত।

মহানগর বিএনপি’র দপ্তর সেলের শরিফুল ইসলাম টিপু জানিয়েছেন, পরীক্ষার্থী সহায়তা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা নানা সেবা পাচ্ছেন। পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ কলম, এছাড়া সুপেয় পানি ও খাবার স্যালাইন দেয়া হয়। পরীক্ষার্থী জন্য সহায়তা কেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র গচ্ছিত রাখে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিনপত্র প্রদান করা হয় এখান থেকে। খুলনা আযমখান কমার্স কলেজ কেন্দ্রে আসা পরীক্ষার্থীর অভিভাবক বলেন, বিএনপি’র ব্যনারে অভিভাবকদের বসার ব্যবস্থা সত্যিই প্রশংসার দাবি রাখে।

প্রচন্ড গরমে সামিয়ানা খাটিয়ে বসার চেয়ার দেয়ায় আমরা উপকৃত হয়েছি। অতীতে এমন উদ্যোগ কেউ গ্রহণ করেনি। তিনি মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে খালিশপুর হাজি মহসিন কলেজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত একজন অভিভাবক বলেন, রকিবুল ইসলাম বকুলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। তিনি বলেন, অভিভাবক টেন্ট ও পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রগুলো অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানিয়েছেন, খুলনায় এইচএসসি পরীক্ষার্থী ২৩হাজার ৪০৮ জন, আলিম পরীক্ষার্থী ১ হাজার ২১৪ জন এবং ভোকেশনাল/বিএমটি পরীক্ষার্থী ৩ হাজার ৪৪১ জন। সব মিলিয়ে পরীক্ষার্থী ২৮ হাজার ৬৩ জন। এসব পরীক্ষা ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২৬টি কেন্দ্র পড়েছে খুলনা মহানগর এলাকায়।

খুলনা নগরীর ২৬টি কেন্দ্রে এ ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

খুলনার ছাত্রদলের দুই শতাধিকের বেশি নেতা-কর্মী এই সহায়তা কেন্দ্রে পরীক্ষার দিন স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা ইচ্ছে থাকা সত্তে ও অনেক কিছু করতে পারিনি।

শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া কর্মকান্ডের কারণে ছাত্রদল তাদের দায়িত্ব পালন করতে পারেনি। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ বুকভরে নিঃশ্বাস নিতে পারছে।

আমরা মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছি। আমরা সাধ্যমত শিক্ষার্থী-অভিভাবকদের পাশে থাকার চেষ্টা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।