1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্পষ্ট অবস্থান - Khulnar Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্পষ্ট অবস্থান

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা মেট্রোপলিটন পুলিশ- কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল ২৫ জুন থেকে খুলনার জুলাই অভ্যুত্থানকারী ছাত্রজনতা অবস্থান কর্মসূচি পালন করছে। ইতিমধ্যে খুলনার প্রায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র জনতার দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেছে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

খুলনায় পুলিশলীগের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, বহু অপকর্মের হোতা ও ছাত্র জনতাকে নির্যাতনকারী চার মামলার আসামী এসআই সুকান্তকে রাতের আঁধারে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হলে ও মূলত পুলিশ কমিশনারের কার্যক্রমে খুলনার মানুষ বহুদিন ধরে ক্ষুব্ধ৷ মুজিবপ্রেমী লেখক পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় যুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলশ্রুতিতে খুলনাবাসী গত চার মাসে অন্তত তিন ডজন মানুষের হত্যাকান্ড প্রত্যক্ষ করেছে। খুলনার সকল সন্ত্রাসী ও লীগারদের ত্রাতা হিসাবে পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দারের আবির্ভাব ঘটেছে বলে খুলনার মানুষ মনে করছে৷

খুলনায় রাজনৈতিক ডেভিলরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ব্যাপারে পুলিশ কমিশনারের কোন উদ্যোগ এ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই।

বারবার অনুরোধ ও সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করার পরও দলকানা পুলিশ কমিশনার আমাদের ছাত্র জনতার সহযোগিতা নেন নাই। শুরু থেকেই জুলাই অভ্যুত্থানকারী ছাত্রজনতার প্রতি পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের কোনোরুপ দায়বদ্ধতা চোখে পড়ে নাই।

এমনকি সদর, সোনাডাঙ্গা সহ কয়েকটি থানায় পুলিশ কমিশনারের নির্দেশে আটকের পরও চিহ্নিত আসামীদের ছেড়ে দেওয়া ও অপরাধীদের বিরুদ্ধে মামলা না নেওয়ার পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসী ও লীগারদের গ্রেপ্তার নিরুৎসাহিত করতে সরাসরি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ দৃশ্যমান হয়েছে।

সব সময় নিজের ইচ্ছা ও খেয়াল খুশিমতো চলতে যেয়ে খুলনায় পুলিশ বাহিনীর দুর্নাম ও বদনাম ব্যতীত কমিশনার জুলফিকার আলী হায়দার এ যাবৎ আর কিছুই অর্জন করতে পারেন নাই৷

আমরা আশঙ্কা করছি, এসআই সুকান্তের মত বড় বড় রাজনৈতিক ডেভিলরা কমিশনার জুলফিকারের আশ্রয়ে রয়েছে। এজন্যই হয়তো খুলনা শহরে লীগের দোষররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অভ্যুত্থানকারীদের হুমকি ধামকি দিচ্ছে ও নির্বিঘ্নে বাণিজ্য করে যাচ্ছে। পাশাপাশি অযোগ্য ও লীগ প্রেমীদের ধরে ধরে খুলনার বিভিন্ন থানার ওসি বানানোর পাশাপাশি কেএমপি গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করতেও কমিশনার জুলফিকার আলী হায়দারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পরিশেষে খুলনায় পুলিশ লীগের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, বহু অপকর্মের হোতা ও ছাত্র জনতাকে নির্যাতনকারী চার মামলার আসামী এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও রাতের আঁধারে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার তার অপকর্মের কফিনে শেষ পেরেক স্থাপন করেছেন।

অযোগ্য, স্বেচ্ছাচারী ও অভ্যুত্থানবিরোধী পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে খুলনাবাসী আর এক মুহূর্তের জন্য কেএমপি কমিশনারের চেয়ারে দেখতে চাই না। আমরা অনতিবিলম্বে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবি করছি।

পরবর্তী কর্মসূচি :
পুলিশ কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ২৪ ঘন্টার আল্টিমেটাম কর্মসূচি ঘোষণা করছি। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র জনতার দাবির সূরাহা না হলে শনিবার দুপুর ১২ ঘটিকা থেকে ‘খুলনা অচল’ কর্মসূচি ঘোষণা করা হলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার ব্যাপারে বিপ্লবী ছাত্র জনতা দৃঢভাবে অঙ্গীকারবদ্ধ।

বার্তাপ্রেরক-
বিপ্লবী ছাত্র জনতা (খুলনা)

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।