খুলনার খবর ||খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে এস আই সুকান্ত দাসকে গণপিটুনি দিয়ে ২৪ শে জুন পুলিশের কাছে হস্তান্তর করে, পরে তাকে ছেড়ে দেয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।
এঘটনার প্রতিবাদে দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি) সদর দপ্তর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত ২৪ জুন বিকেলে মহানগরীর ইস্টার্নগেট এলাকা থেকে স্থানীয়রা মারপিট করে এসআই সুকান্ত কুমার দাসকে খানজাহান আলী থানা পুলিশে সোর্পদ করে।
রাতে তাকে ছেড়ে দেয়ায় হয়; এমন অভিযোগে ফুঁসে উঠেন বৈষম্য বিরোধী ছাত্রবিরোধী আন্দোলন ও এনসিপি খুলনার নেতৃবৃন্দ।
এই মুহূর্তে ২৫ শে জুন দুপুর ১২ টা থেকে কেএমপি হেডকোয়ার্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে।
বিস্তারিত তথ্য আসছে….
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।