1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল - Khulnar Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়: বকুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘ ১৬ বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছি।

মাফিয়া হাসিনা পালিয়ে গেছে। আমরা ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেছে এদেশের মানুষ শান্তিতে চলাচল করতে পারবে, শান্তিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে, শান্তিতে আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারবে।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু তার রেখে যাওয়া সন্ত্রাসীরা রং বদল করে প্রশাসশের ছত্রছায়ায় আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাসীদের উল্লাসমঞ্চ আমাদের এলাকায় হতে পারে না; সন্ত্রাসীদের দখলে এলাকা থাকবে আর সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এটা হতে পারে না। সন্ত্রাসীদের পদচারণায় এলাকা প্রকম্পিত থাকবে বলে সাধারণ মানুষ, ছাত্র জনতা জুলাই আগস্টে জীবন দেয়নি-রক্ত দেয়নি।

মঙ্গলবার (২৪ জুন) বেলা দুইটায় তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার সরকারের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারের দাবিতে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে স্থানীয় ফুলবাড়িগেট বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, যেভাবে আমরা হাসিনাকে ঐক্যবদ্ধভাবে বিদায় করেছি; সেভাবে আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐকবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দীপক কুমার সরকার আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় জিডি করলেও পুলিশ প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

দীপক কুমার সরকার হয়তো ভাবছেন তিনি হিন্দু বলে তার পক্ষে কেউ থাকবে না, তিনি হিন্দু বলে বিচার পাবেন না, তিনি সংখ্যালঘু বলে সমাজে তার অবস্থান থাকবে না। কিন্তু না- আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যালঘু তত্তে¡ বিশ্বাস করেনা।

আমরা মনে করি যার ধর্ম তার কাছে কিন্তু আমরা সবাই বাংলাদেশী। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খৃস্টান হোক বা মুসলমান হোক আমরা সবাই মিলে বাংলাদেশী।

বকুল হুশিয়াশি উচ্চরণ করে বলেন, ভবিষ্যতে যদি খানজাহান আলী থানাসহ খুলনা নগরীর কোথাও সন্ত্রাসী কর্মকান্ড চলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলার উন্নতি করা সম্ভব নয়। নির্বাচন যত দেরিতে হবে ততই সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পাবে।

ইউনুস সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা বারবার বলেছি নির্বাচন দ্রæত সময়ের মধ্যে দিতে। কারণ নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আইন-শৃঙ্খলার অবনতি হবেই। গত কয়েক মাসে খুলনায় ১৪/১৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটলেও পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি।

আমরা নিরাপত্তার অভাববোধ করছি উল্লেখ করে তিনি বলেন প্রশাসন কার পক্ষে অবস্থান নিয়েছে? সন্ত্রাসীদের পক্ষে নাকি জনগণের পক্ষে? জনগণের পক্ষে যদি প্রশাসন অবস্থান নেয় ফ্যাসিস্ট হাসিনার পরিণতি ভোগ করতে হবে কিনা আমরা জানি না তবে চেয়ারে থাকতে পারবে না। সুতরাং জনগণের সেন্টিমেন্ট বোঝার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। সেন্টিমেন্ট না বুঝলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান নিতে বাধ্য হবো।

সন্ত্রাসীদের আমরা ভয় পাইনা বা প্রশাসনের কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা। মাদক ব্যবসায়ী, মাদক সেবি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। তিনি বলেন বিএনপির কেউ অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে। এদেশে কোন সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশী এদশ আমাদের সবার।

খুলনা-যশোর রোডে মানববন্ধনে জনগণের ও স্থানীয় ব্যবসায়ীদের সামান্য সমস্যা হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কেউ নেই।

দীপক সরকারের ওপর গুণিবর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অবিলম্বে শিক্ষক দীপক কুমার সরকারের ওপর গুলিবর্ষনকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলে বলেন, খানজাহান আলী থানা এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে কিন্তু কেউ গ্রেফতার হয়নি।

স্বৈরাচারের দোসররা কেউ গ্রেফতার হয়নি। অবিলম্বে পতিত সরকারের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ১০ মাসের বর্তমান সরকারের তেমন কোন উল্লেখযোগ্য ভ‚মিকা খুলনার মানুষ দেখতে পায়নি।

চাঁদাবাজদের গুলিতে আহত তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার সরকার বলেন, চাঁদাবাজরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে আমি থানা জিডি করি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় আমাকে হত্যার উদ্যোশে গুলি করেছে চাঁদাবাজরা। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, রেহাসা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মুর্শিদ কামাল, এড. মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, মোল্লা সোহাগ, মতলুবুর রহমান মিতুল, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।