1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
- Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় ভারী বর্ষণের কারণে লোহাগড়া-নহাটা আঞ্চলিক সড়কের জালালসী এলাকায় ধস দেখা দিয়েছে। এতে করে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটি ধসে যাওয়ায় মানুষজন বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান,বেশ কিছুদিন ধরেই লোহাগড়া-নহাটা সড়কের জালালসী এলাকায়  মাটি ধসে যেতে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার সকালে সড়কটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। সড়কটি ধসে পড়ায় যানবাহন চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। স্হানীয় মানুষজন বিকল্প পথে চলাচল করছে।

জালালসী গ্রামের বাসিন্দা সাহেব আলী বলেন, এই সড়কটি আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। স্কুল, কলেজ, বাজার, হাসপাতালসহ সব জায়গায় যাতায়াতের জন্য আমরা এই সড়কের ওপর নির্ভরশীল। এখন তা ভেঙে যাওয়ায় আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্য এক বাসিন্দা মিতু খাতুন বলেন, ‘রোগী নিয়ে বের হতে পারি না, ভ্যান বা মোটরসাইকেল চলাচল বন্ধ। ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে’।

এ বিষয়ে নড়াইল সড়ক ও জনপথের প্রকৌশলী মো: নজরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে সড়কটি ধসে গেছে। খবর পেয়ে জালালসী এলাকায় ধস মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।