1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাসপাতালে করোনা পরীক্ষার কিট সংকট, বিকল পিসিআর মেশিন, প্রস্তুত চিকিৎসকরা - Khulnar Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাসপাতালে করোনা পরীক্ষার কিট সংকট, বিকল পিসিআর মেশিন, প্রস্তুত চিকিৎসকরা

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

 

খুলনার খবর ||দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে নেই করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কিট। যার কারণে মিলছে না সংক্রমনের তথ্যও। তবে দেশব্যাপী করোনার ফের চোখ রাঙানিতে প্রস্তুত করা হয়েছে হাসপাতালগুলো।

এ অঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪০টি শয্যা প্রস্তুত করা হয়েছে, পাশাপাশি ১০ আইসিইউ শয্যা প্রস্তুত করা হচ্ছে।

তবে হাসপাতালটিতে মাত্র ৭৫টির মতো র‌্যাপিট এন্টিজেন কিট রয়েছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে ৫০০০ হাজার কিটের চাহিদাপত্র পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া পিসিআর মেশিনটিও যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ রয়েছে।

তবে খুলনা জেনারেল (সদর) হাসপাতালে  ৪০০ শ’টির মতো কিট রয়েছে। গতকাল শনিবার সরেজমিনে যেয়ে এসব তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আরএমও ডাঃ খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনার প্রাদুর্ভাব নতুন করে দেখা দেয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সকল প্রস্তুতির কাজ ইতি মধ্যে  সম্পন্ন করা হয়েছে।

আমরা একটা কমিটি গঠন করেছি, বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলও প্রস্তুত। বর্তমানে ৪০টি আইসোলেশন এবং দশটি আইসিইউ শয্যা প্রস্তুত আছে। এনেসথেশিউলোজিস্ট বিশেষজ্ঞ এবং করোনার জন্য মেডিসিন বিশেষ চিকিৎসক প্রস্তুত আছেন। খুলনাবাসীর করোনা চিকিৎসা দিতে প্রস্তুত  চিকিৎসকরা।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, ২০২৩ ও ২০২৪ সালে খুলনাতে করোনা পরীক্ষাই হয়নি। ফলে মজুদকৃত কিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খুলনাতে এপর্যায়ে এখনো পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের পৃথক ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মিজানুর রহমান বলেন, জরের সাথে সর্দি-কাশি ও সমস্ত শরীরে ব্যথা এ রকম কোনো রোগী পেলে আমরা তাৎক্ষণিক ভাবে তার পরীক্ষা করতেছি। শ্বাস কষ্ট সহ করোনা অন্যান্য উপসর্গ নিয়ে আসছেন, তাদেরকে আলাদা ভাবে নিয়ে চিকিৎসা দিচ্ছি। এখানে লাল-হলুদ ও গ্রীণ জোন ভাগ করে পৃথকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

নমুনা সংগ্রহকারীদের দেয়া তথ্যমতে, এখনিই প্রতিদিন ৮ থেকে ১০ জন করে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটিপিসিয়ার মেশিন ব্যবহার করার জন্য (পিপিই)  ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি হাসপাতালে নেই। অক্সিজেন সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে এছাড়াও অতিরিক্ত ৫০০ সিলিন্ডার হাসপাতালে মজুদ রয়েছে।

ইতোমধ্যে হাসপাতালে যে করোনা পরীক্ষা কার্যক্রম চলছে, তবে  এখন পর্যন্ত কোন পজেটিভ পাওয়া যায় নি।

সূত্রমতে, ২০২০ সালের ২৩ মার্চ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়; সেই থেকে প্রায় ১৩ হাজার করোনা রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছিলেন। সহস্রাধিক রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছিল। এবারের প্রস্তুতি অবস্থায় হতাশ খুলনাবাসী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামান বলেন, করোনা পরীক্ষার জন্য আমাদের হাসপাতালে যতো কিট ছিল, সেগুলোর মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে। আমাদের হাতে মাত্র ৭৫টি কীটস্ আছে। শিগগরিই আমার কীটস্ কিনবো পাশাপশি পিসিআর মেশিনটি বন্ধ আছে। ইতিমধ্যে উল্লেখিত বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তরে অবগত করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।