শেখ খায়রুল ইসলাম পাইকগাছা প্রতিনিধি || কপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি,আমাদের সহযোদ্ধা খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মুন্সী রেজাউল করিম মহব্বত ভাই দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন গভীর রাতে মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে বয়স ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে মহাব্বতের মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।কপিলমুনি প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।