খুলনার খবর ||খুলনার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্কের ওয়েবপুলে ডুবে মো. হাবিবুর রহমান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে বটিয়াঘাটার পানখালি এলাকায় অবস্থিত রিসোর্টটির অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, ঝালাকাঠি কাউখালী এলাকা থেকে পরিবারের সঙ্গে খুলনায় নানা বাড়ি বেড়াতে এসেছিল ওই শিশুটি। বুধবার দুপুরে তারা স্বপরিবারে পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সন্ধ্যায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের পক্ষ কোন অভিযোগ করা হয়নি
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।