1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা

কেশবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কেশবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে-২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পল্লীবিদ্যুৎ কেশবপুর অঞ্চলের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ।

বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার মানব শরীরে যেমন ক্ষতি করে, তেমনি সামাজিক পরিবেশও নষ্ট করে।

ধুমপান মানব শরীরের মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর প্রভাব পড়ে। অতিরিক্ত ধূমপানের ফলে শিরা সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়। যার ফলে ক্যান্সার, হার্ট এট্যাকের মতো মারাত্মক রোগের সৃষ্টি হয়। প্রতিবছর দেশে তামাক জনিত রোগের ফলে প্রায় দুই লাখ মানুষ মারা যায়। সুষ্ঠুভাবে জীবন যাপন করতে হলে ধুমপান ও তামাকজাতদ্রব্য পরিহার করার বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপজেলা পর্যায়ে মনিটরিংয়ের পাশাপাশি সভা-সেমিনারের আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধি এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন দোকানগুলোতে বিড়ি, সিগারেট বা কোন প্রকার তামাকজাতদ্রব্য বিক্রি করতে না পারে সেজন্য শিক্ষক, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু তাই নয়! পরিবার থেকেও ছেলে-মেয়েদেরকে সচেতন করতে হবে।
জনবহুল স্থানে ধূমপান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসনের নিকট আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, শেখ তৌহিদুল ইসলাম, নির্মল কুমার রায়, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।