1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন : মঞ্জু - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন : মঞ্জু

  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই। বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন, করতে সাহায্য করুন।
শুক্রবার বেলা ১১টায় নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি আরও বলেন, এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহিদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাৎবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক সেই জিয়ার শাহাদাৎবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। অনুষ্ঠানে শহিদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, অহিদুজ্জামান দিপু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, আকরাম হোসেন খোকন, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, রিয়াজুর রহমান, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, ইকবাল হোসেন, শামীম খান, সাইমুন ইনলাম রাজ্জাক, শরিফুল ইসলাম বাবু, ইফতেখার জামান নবীন, শরিফুল ইসলাম সাগর, আলমগীর ব্যাপারী, মোহাম্মদ আলী, মাহিম আহমেদ রুবেল, মোল্লা ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, মাহমুদুল হাসান মুন্না, মনিরুল ইসলাম, আল বেলাল, জামাল মোড়ল, সুলতান মাহমুদ সুমন, ইউনুচ শেখ, শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, মোস্তফা জামান মিন্টু, ওহেদুজ্জামান, গোলাম নবী ডালু, এ আর রহমান, আসাদ সানা, আবু তালেব, টিপু হাওলাদার, মারুফুর রহমান, আল মামুন, হাসমত শেখ, শামীম রেজা, বায়জিদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন ওয়ার্ডে তবারক বিতরণ করেন প্রধান অতিথি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।

সদর থানা : বেলা সাড়ে ১১টায় ১৯নং ওয়ার্ডের উদ্যোগে তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দুপুর পৌনে ১২টায় জিয়া হল মোড়ে সাবেক যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে তবারক বিতরণে উপস্থিত ছিলেন মেহেদী হাসান সোহাগ, সুুলতান মাহমুদ সুমন, শরিফুল ইসলাম সাগর ও ফারুক হোসেন।

দুপুর ১২টায় ১৭নং ওয়ার্ডের খাঁ বাড়ি ঈদগাঁ ময়দানে তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ ও মেহেদী হাসান সোহাগ।

দুপুর সাড়ে ১২টায় ২৪নং ওয়ার্ডের ইকবাল নগর এলাকায় তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শমসের আলী মিন্টু, মজিবর রহমান ফয়েজ, ওমর ফারুক, আব্দুল মতিন, আল বেলাল, মোস্তফা কামাল, আরশাদ হোসেন ও হুমায়ুন কবির।

রাত ৮টায় শেরে বাংলা রোডের আমতলা মোড়ে তবারক বিতরণে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, শমসের আলী মিন্টু, ওমর ফারুক, মজিবর রহমান ফয়েজ, আল বেলাল, হাফেজ আবুল বাশার, মিজানুর রহমান, তৈয়েবুর রহমান তপু, কামরুজ্জামান সিরাজ ও আনিচ।

জুম্মা বাদ দুপুর ২টায় ২৭নং ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার বড় মসজিদের সামনে তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, জাকারিয়া লিটন, মাসুদ রেজা, ইউনুচ শেখ, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন তালুকদার প্রিন্স, ঈশা শেখ, সিরাজুল ইসলাম বাবলু, অহিদুল ইসলাম ও টিপু হাওলাদার।

দুপুর সোয়া ২টায় ২৭নং ওয়ার্ডের পিটিআই মোড়ে তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, ইশহাক তালুকদার, রিয়াজুর রহমান, মনিরুল ইসলাম মাসুম, মিজানুর রহমান ডিকেন, মাসুদ খান বাদল, রবিউল ইসলাম বিপ্লব, জুয়েল রহমান ও শফিকুল ইসলাম শফি। দুপুর আড়াইটায় ২৯নং ওয়ার্ডের ট্যাংক রোড বড় মসজিদের সামনে তবারক বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল­াহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, মেজবাহ উদ্দিন মিজু ও জাহাঙ্গীর হোসেন।

বিকেল পৌণে ৩টায় ৩০নং ওয়ার্ডে তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নুরুল ইসলাম লিটন, শাহাদাৎ গাজী, সেলিম বড় মিয়া, আলম হাওলাদার, আব্দুল করিম, সমির কুমার সাহা, মোঃ মঈন, স্বপন হাওলাদার, ফিরোজ আহমেদ, তালেব মোল্লা, এম এ সালাম, ফিরোজ হোসেন, মোঃ আল আমিন, ফারুক হোসেন, শুকুর আলী, শাহ আলম, পারভেজ অহমেদ, তানভীর প্রিন্স ও মেজবাউল আলম পিন্টু।

বিকেল ৩টায় ২৩নং ওয়ার্ড এলাকায় তবারক বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, জামাল মোড়ল ও আলী আহমেদ।

বিকেল সাড়ে ৩টায় ৩১নং ওয়ার্ড এলাকায় তবারক বিতরণে উপস্থিত ছিলেন আসলাম শেখ, সাখাওয়াত হোসেন, কামরুল আলম খোকন, জাহাঙ্গীর হানিফ, রমিজ খান, হাফেজ ফারুক, আলাউদ্দিন ও মাসুদ রুমী।

বিকেল ৪টায় ২৫নং ওয়ার্ডের বসুপাড়া কবর স্থানের সামনে তবারক বিতরণে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান আরজু, শরিফুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম সাগর, মাহমুদ হাসান মুন্না, রাফি ও সাদি। বিকেল সোয়া ৪টায় ১৮নং ওয়ার্ডের শতরূপা মোড়ে তবারক বিতরণে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, আনিসুর রহমান আরজু, মনিরুল ইসলাম, মিজানুর রহমান, ইলিয়াস হোসেন, ওহেদুজ্জামান, শামীম রেজা ও হুমায়ুন আজিজ ডাবলু। সবুজবাগ মসজিদের সামনে তবারক বিতরণে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, শাহনেওয়াজ, সজল আকন নাসিব ও শমসের সজল।

বিকেল সাড়ে ৪টায় ১৬নং ওয়ার্ড বিএনপি অফিসে তবারক বিতরণে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, পারভেজ মোড়ল, সুলতান মাহমুদ সুমন, হাফিজুর রহমান টুটুল, আজিজুর রহমান বাচ্চু, আবুল কাশেম ও হারুন মোল্লা। বিকেল পৌণে ৫টায় ২৬নং ওয়ার্ডের নাজিরঘাট এলাকায় বিতরণে করেন প্রধান অতিথি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, বাচ্চু মীর, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, সাজ্জাদ হোসেন ও হারুন মোলা। বিশ্বাস পাড়ায় তবারক বিতরণে উপস্থিত ছিলেন নোমান ও জাহিদ হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।