1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিন দুপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

দিন দুপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন ‘মাহমূদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুরের আব্দুল বাতেন সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় মাহমুদুলকে পথরোধ করে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাত দুর্বৃত্ত।

তারা টাকা ছিনিয়ে নিতে চাপ প্রয়োগ করলে বাধা দিলে দুর্বৃত্তরা মাহমুদুলের কোমরের বাম পাশে গুলি করে এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত মাহমুদুলকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়।

মাহমুদুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। তিনি পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন। ঘটনার পরপরই পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রুম্মন জানান, গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।