1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা নগরীতে হাত-পা বাধা অবস্থায় নিহত যুবকের পরিচয় মিলেছে, হত্যা মামলা দায়ের - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

খুলনা নগরীতে হাত-পা বাধা অবস্থায় নিহত যুবকের পরিচয় মিলেছে, হত্যা মামলা দায়ের

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নগরীতে হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী এলাকার বাসিন্দা আশরাফ আলী মোল্লার ছেলে নাঈম মোল্লা।

শুক্রবার রাতে এ ঘটনায় লবণচরা থানার এসআই মো. বেল্লাল হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মৃত যুবকটির পরিচয় নিশ্চিত করছেন লবণচর থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. ইউসুফ আলী।

স্থানীয়রা জানান, নিহত ওই যুবককে প্রায় লবণচরা শিবইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির সামনে প্রায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি।
সূত্রে জানা গেছে, মৃত যুবকটির চাচাতো ভাই খুলনার শিপইয়ার্ড এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাঈমের মরদেহের ছবি প্রকাশ হওয়ার পর তিনি থানায় যোগাযোগ করেন। পরে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে মৃত ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।

তদন্তের স্বার্থে কোন কিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তিনি আরও জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।