1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গরমে জনপ্রিয় হয়ে উঠেছে, তাল শাঁস - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

গরমে জনপ্রিয় হয়ে উঠেছে, তাল শাঁস

  • প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবনে খানিক স্বস্তি এনে দিচ্ছে মধুমাসের সুস্বাদু ও শীতল ফল—তাল শাঁস। তীব্র তাপদাহে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, স্কুল-কলেজের পাশের রাস্তার মোড়ে মোড়ে দেখা মিলছে তাল শাঁস বিক্রেতাদের। তৃষ্ণার্ত পথচারী থেকে শুরু করে , রিকশাচালক,শিক্ষার্থী ও দিনমজুর—সবাই পিপাসা মিটাচ্ছেন এই তালশাঁস খেয়ে। শুধু শহরেই নয়, উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ ভ্যানে করে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করছেন তাল শাঁস।

কেউ কেউ আবার দূর-দূরান্তের গ্রাম থেকে তাল শাঁস সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করছেন জীবিকার আশায়। এভাবে প্রায় শতাধিক পরিবার গরমকালীন এই মৌসুমি তাল শাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস।এই মধু মাসে নানা রকমের ফল বাজারে ওঠে। ইতোমধ্যে বাজারে আম, জাম, লিচু, তরমুজ, বাঙ্গিসহ হরেক রকমের ফলের দেখা মিলছে। এরই সঙ্গে এ মৌসুমে অন্যান্য বছরের ন্যায় এবারও যুক্ত হয়েছে তালের শাঁস। গরমের দিনে এই তাল শাঁস যেমন পানির পিপাসা মেটায় তেমনি এটি খুব সুস্বাদু।

গরমে অস্থির পথচারীদের মুহূর্তের জন্য হলেও স্বস্তি এনে দেয় এই কচি তালের শাঁস। তাইতো প্রচণ্ড তাপদাহে চাহিদার পাশাপাশি বেড়েছে তালের শাঁসের কদর।দিঘলিয়ার বিভিন্ন হাট কিংবা বাজার এলাকার মোড়ে মোড়ে এখন বিক্রি হচ্ছে তালের শাঁস।

ছোট বড় প্রকার ভেদে প্রতিটির দাম ৮ টাকা থেকে ১০ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা। আম ও লিচুসহ মৌসুমি অন্য ফলের ক্ষেত্রে বর্তমানে বিষাক্ত ফরমালিন ব্যবহারের ঘটনা খুবই স্বাভাবিক হয়ে উঠেছে।

কিন্তু তালের শাঁসে এসবের প্রয়োজন হয় না। ফলে ভেজালমুক্ত তাল শাঁসের কদর বেশি। চুক নগর বাজারের তাল ব্যবসায়ী আঃ রহিম ও ডুমুরিয়া  শাহীন  মোড়ল বলেন, গ্রামে গ্রামে ঘুরে তাল গাছের মালিকের কাছ থেকে পাইকারী তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে তাল শাঁস পার্শ্ববর্তী সুবিধাজনক মোড়ে বসে কেটে কেটে বিক্রি করছি।

পার্শ্ববর্তী হাটে ও বাজারেও বিক্রি করি। তারা বলেন, প্রতিবছরই এ সময়ে আমরা তালের শাঁস বিক্রি করে থাকি। গরমের এ দিনে তালের শাঁস বিক্রিও হয় ভালো। বেশ চাহিদাও রয়েছে। পাশাপাশি দামও ভালো রয়েছে।

প্রতি পিস তালের শাস ৮ থেকে ১০ টাকা (পিস) দরে এবং এক জোড়া ১৫ টাকা দরে বিক্রি করছি।স্বাস্থ্যবিদদের মতে, তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী। গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন-এ বি সি সহ নানা ধরনের ভিটামিন রয়েছে।তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং কচি তালের শাঁস রক্তশূন্যতা দূর করে।

চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।