1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে  পুল ভেঙে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ: শিক্ষার্থীরা চরম দুর্ভোগে - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে  পুল ভেঙে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ: শিক্ষার্থীরা চরম দুর্ভোগে

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩০২ বার শেয়ার হয়েছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট||বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া -বারইখালী ইউনিয়নের হোগলপাতি মাদ্রাসা সংলগ্ন পুলটি ভেঙ্গে পড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীর ক্লাশ বন্ধ হয়ে গেছে।

দীর্ঘ কয়েক বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় থাকার পর মেরামতের অভাবে ভেঙ্গে পড়েছে। পুলটি পুন:নির্মান কিংবা সংস্কারের কোন উদ্যোগ নেই।

সরেজমিনে জানা গেছে,  বারইখালী খালের উপর নির্মিত এ জনগুরুত্বপূর্ন পুলটি নড়বড়ে অবস্থায় কয়েকবছর ধরে ঝুঁকি নিয়ে  এলাকার  দুই পাড়ের লোকজন ও শিক্ষার্থীরা চলাচল করে আসছিল। বিকল্প কোন পথ না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে  শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও বর্তমানে তাও বন্ধ।

তাছাড়াও পুলটিতে চলাচলের জন্য ছিলোনা কোন ধর্নির ব্যবস্থা। শিশুরা অভিভাবক ছাড়া পরাপার ও মাদ্রাসা -স্কুলে আসতে পারেনি।  পুলটির খাম্বাগুলো নেই। বাঁশ খুটি দিয়ে ধরে রাখার বিফল চেষ্টা। এতো ঝুঁকির মধ্যে ও ইতোপূর্বে মোটর সাইকেল সহ যানবাহন চলাচল করতো।

মোরেলগঞ্জ থেকে তেতুলবাড়িয়া বাজার হয়ে জিউধরা সহ বিভিন্ন ইউনিয়নে যাবার এটাই সহজ পথ।এপুলের দুপাড়ে রয়েছে এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, হেফজখানা, মসজিদ, ইসলামি পাঠাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয়।রয়েছে মাদ্রাসা সংলগ্ন ৫০ হাজার লিটারের বৃষ্টির পানি সংরক্ষণ ও সরবরাহের ট্যাংকি। যা থেকে অত্র এলাকার লোকজন পানীয়জল সংগ্রহ করে।

স্থানীয়ভাবে বহুবার নিজস্ব উদ্যোগে পুলটি জোড়াতালি দিয়ে কোনমতে চালচলের ব্যবস্থা করা হলেও গত বর্তমানে পুলটি মাঝবরাবর ভেঙে পড়ছে। এখন এ পুলটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য। হামাগুড়ি দিয়ে অনেকে এখনো চলাচল করছে। মাদ্রাসার শিক্ষার্থী ইভা, জাবের, সাথী, রাব্বি জানায়,পুলটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে।

যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম মোস্তফা জানান,তিনি পুল পেরিয়ে আসার সময় পাশ্ববর্তী খালে পড়ে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে যান।  পারাপারের সময় যাত্রী নিয়ে খালে পড়ে যায়  একাধিক মোটরসাইকেল চালক।

বারইখালী ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, পুলটি দীর্ঘ কয়েক বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখানে জরুরীভাবে ব্রিজ নির্মান করা প্রয়োজন। নিশানবাড়ীয়া ইউপি সদস্য জাহিদুল ইসলাম জানান, পুলটি সচল রাখতে নিজস্ব উদ্যোগে একাধিকবার মেরামতের চেষ্টা করা হয়েছে।

এলজিআরডি দপ্তর থেকে পুলটি নির্মানে মাপজোঁক করা হয়েছে। কিন্তু নির্মানে দীর্ঘসূত্রিতার কারনে পুলটি এখন পুলটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাদ্রাসা সুপার আব্দুল লতিফ, সহ-সুপার মুহাম্মদ মেহেদী হাসান, বুরহানে সুলতান জানান,পুলটি ভেঙে পড়ায় ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। হামাগুড়ি দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষক -শিক্ষার্থীদের পারাপার হতে হয়। জনগুরুত্বপূর্ণ বিধায় এখানে ব্রিজ প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এটা একটি জনগুরুত্বপূর্ণ পুল। তাই এখানে ব্রিজ নির্মানে জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে নির্মান করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।