1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৫৪ বছর পর সরকারি করণ হলো স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

৫৪ বছর পর সরকারি করণ হলো স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে অবস্থিত স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়টি স্বাধীনতার পূর্বে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫৪ বছর পর সরকারিকরণ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আজ থেকে স্কুলটি সরকারিকরণের ঘোষণা দেওয়া হয়।

যার স্মারক নং ৩৭.০০.০০০০.০৯২.১৫ ০১০.২৩-৬১৮ বুধবার ২১ মে ।

জনস্বার্থে জারি করা এই আদেশের প্রজ্ঞাপনে বলা হয় দিঘলিয়া উপজেলাধীন ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়” টি ২১ মে ২০২৫ তারিখে হতে “স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়” নামে সরকারি করন করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়ঃ
১. প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /কর্মচারীদের আত্তীকরণ করা হবে।
২. আত্তীকৃত শিক্ষক /কর্মচারীদের চাকরি বদলি যোগ্য নয় ।

বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মো. লুৎফর রহমান তার অনুভূতি ব্যক্ত করে খুলনা গেজেটকে বলেন, “যাদের আন্তরিকতা ও সহযোগীতার মাধ্যমে সরকারিকরণ হয়েছে, আমি শ্রদ্ধার সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

স্কুলটি সরকারিকরণের মধ্য দিয়ে এলাকায় লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আমি মনে করি”।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে ৩৮৬ ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। শিক্ষক কর্মচারী মিলে মোট ১৩ জন কর্মরত আছেন।

বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।