1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিল্পায়ন বাঁধাগ্রস্ত হবে  - Khulnar Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিল্পায়ন বাঁধাগ্রস্ত হবে 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় গণসংহতি আন্দোলন জেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসণের দাবিতে নগরীর শিববাড়ী মোড়ে বুধবার ( ২১ মে) বিকেল ৫টায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক দাবি ও সমস্যা গুলোর মধ্যে ভোলা-বরিশাল-খুলনা রুটে পাইপ লাইনে গ্যাস সরবরাহের স্থগিতাদেশ প্রত্যাহার, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটো-রিকশা-ভ্যান-ইজিবাইক উচ্ছেদ বন্ধ ও লিজ প্রক্রিয়া বাতিল করে বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু, খালিশপুর-দৌলতপুর জুটমিলসহ ৫টি জুটমিলের শ্রমিকদের বকেয়া প্রদান, নিউজপ্রিন্ট মিল থেকে কোটি-কোটি টাকার সম্পদ লুণ্ঠন ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ পাচার এবং জেজেআই থেকে মূল্যবান মেশিন, যন্ত্রাংশ পাচারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি।

সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। সঞ্চালনা করেন জেলা সদস্য আল আমিন শেখ।

সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহবায়ক মোশারেফ হোসেন, কবি নাজমুল তারেক তুষার প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ভোলা -বরিশাল হয়ে খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের রুট পরিবর্তন করায় খুলনা মহানগরবাসী বিক্ষুব্ধ।

খুলনায় সকল শিল্প কলকারখানা বন্ধ রয়েছে। খুলনায় যদি গ্যাস সরবরাহ বন্ধ থাকে তাহলে উন্নয়ন ও শিল্পায়ন চরম বাঁধাগ্রস্ত হবে। খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য ২০১২ সালে সুন্দরবন গ্যাস কোম্পানী কুষ্টিয়ার ভেড়ামারা থেকে পাইপলাইন স্থাপনের শুরু করে।

ঐ প্রকল্পের আওতায় আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপ স্থাপনের পর প্রকল্পটি স্থগিত হয়ে যায়। এই প্রকল্পে বিপুল পরিমাণ আর্থিক অপচয় হলেও দুর্নীতি-অনিয়ম বা কোনো রকম দুরভিসন্ধি ছিলো কিনা তার কোনো তদন্ত হয়নি, এমনকি জবাবদিহিতার আওতায় কাউকে আনা হয়নি।

পরবর্তীতে ভোলা-বরিশাল-খুলনা রুটে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিলে খুলনাবাসী বেশ উচ্ছ্বষিত হন। কারণ খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত হলে বন্ধকৃত শিল্প কলকারখানা চালু হবে। নতুন শিল্প উদ্যোক্তারা নতুন নতুন কারখানা তৈরিরও উদ্যোগ নিতে পারেন।

এক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। সভাপতির বক্তব্যে মুনীর চৌধুরী আরো বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ঢাকায় অটোরিকশা উচ্ছেদ করা হয়েছে। খুলনা-বরিশালসহ বিভিন্ন শহরে ভ্যান- ইজিবাইক উচ্ছেদের খবর পাওয়া যায়।

আইনপ্রয়োগকারী সংস্থা দ্বারা তাদের নানাভাবে হয়রানী করা হয়ে থাকে। সুবিধাবঞ্চিত মানুষেরা অটোরিকশা, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছে।

বর্তমানে এই শ্রমজীবীদের সংখ্যা সারাদেশে প্রায় ৫০ থেকে ৬০ লাখ। সেই হিসেবে এদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২ কোটি থেকে আড়াই কোটি।

এই বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকার ওপর আঘাত হানা হচ্ছে। অসংখ্য অটোচালক এনজিওভিত্তিক সমিতির নিকট থেকে ঋণ নিয়ে অটো, ইজিবাইক ক্রয় করে। তারা জীবিকা নির্বাহের পাশাপাশি গচ্ছিত অর্থ দিয়ে এসব ঋণ পরিশোধ করে থাকে।

তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এভাবে আয়ের পথ বন্ধ করে দেয়ার অর্থই হলো তাদের পেটে লাথি মারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।