1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভূমি অফিসে দুদকের অভিযান: সহকারী ভূমি কর্মকর্তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জব্দ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

ভূমি অফিসে দুদকের অভিযান: সহকারী ভূমি কর্মকর্তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জব্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

এস. এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট ||বাগেরহাটে মোরেলগঞ্জে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহনের অভিযোগে দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসানের বিরুদ্ধে নিয়মবর্হিভূত ভূমি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বাগেরহাট জেলা দুদক কার্যালয়ে ওই ভূমি কর্মকর্তাকে তলব করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে দুদক বাগেরহাট জেলা সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম দুই ঘন্টাব্যাপি এ অভিযান পরিচালনা করেন।  এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসান এর বিরুদ্ধে স্থানীয় ভূমি কর দাতাদের নিকট থেকে নামজারি সহ ভূমি সেবার নামে বিভিন্ন খাত অতিরিক্ত অর্থ আদায় অভিযোগের প্রেক্ষিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ওই অফিসের একটি রুমের মধ্যেথেকে ব্যাগে থাকা নগদ ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে জব্দ করেন অভিযানকারীরা।

অভিযান পরিচালনার সময় স্থানীয় ভূমি মালিক সোমাদ্দারখালী গ্রামের নাসির হোসেন অভিযোগ করে বলেন, তার নিকট থেকে ইউনিয়ন তহশীলদার গাজী শামিম আহসান জমির খাজনা বাবদ ১৮হাজার টাকা গ্রহন করে রশিদ প্রদান করেছেন ৩৭০ টাকার। এরকম একাধিক ভূমি মালিকেরা অভিযোগ রয়েছে।

এ সম্পর্কে বাগেরহাট জেলা দুদক এর সহকারী পরিচালক অভিযানের টিম প্রধান মোঃ সাইদুর রহমান বলেন, দুদকের কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনার অংশ হিসেবে মোরেলগঞ্জ দক্ষিণ জিউধরা ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়।

এ অফিসটি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসানের বিরুদ্ধে স্থানীয় একাধিক ভূমি মালিকদের লিখিত অভিযোগ রয়েছে।

অনলাইনে জমির খাজনা আদায়, নামজারি সহ ভূমি সেবার সরকারি নির্ধারিত ফি ব্যাতিরেখে অতিরিক্ত অর্থ আদায় করছেন তিনি। সে কারনে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভূমি কর্মকর্তার নিকট ব্যাগের রাখা উদ্ধারকৃত ৫০ হাজার টাকা জব্দ করে তার নিকট থেকে। পরবর্তী তদন্ত চলাকালীন তার নিকটে পাওয়া টাকা সঠিক প্রমাণাধী না হওয়া পর্যন্ত অন্যত্র ব্যয় করতে পারবে না।

তার নানাবিধ অনিয়ম ও দুর্নীতি বিষয়ে স্ব-শরীরে তাকে দুদক জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাবের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

এদিকে এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসান তার দপ্তরে প্রাপ্ত টাকার বিষয়ে বলেন, তার মৎস্য ঘেরে মাছ বিক্রি করা টাকা তার নিকটে ছিলো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।