1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠদের দিয়ে রূপসা শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগে - সংবাদ সম্মেলন - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠদের দিয়ে রূপসা শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগে – সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধ ও অসন্তোষ চরমে। অভিযোগ উঠেছে, আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তি ও সন্ত্রাসীদের নিয়ে গোপনে এই কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রূপসা উপজেলা শ্রমিক দলের নেতারা।
সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য হালিম মোড়ল। তিনি অভিযোগ করেন, “দীর্ঘ ১১ বছর যাবৎ আওয়ামী লীগের দমন-পীড়নের মধ্যেও আমরা দলের কার্যক্রম চালিয়ে গেছি।

আমার নামে এখনও পাঁচটি মামলা চলমান রয়েছে, এবং আমাদের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধেও মামলা আছে। অথচ আমাদের মত ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে কিছু আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তি বিপুল অর্থের বিনিময়ে নতুন কমিটি গঠন করেছে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ মে জেলা শ্রমিক দলের সভাপতির একক স্বাক্ষরে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গোপনে গঠন করা হয়, যা প্রথমে ফেসবুকে দেখা যায়। এতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে কামালের ছোট ভাই মাসুম বিল্লাহকে, যিনি একসময় সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সোফিয়ার দেহরক্ষী ছিলেন এবং ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বলে দাবি করা হয়। সদস্য সচিব আবু সাঈদ গাজীকেও ‘লুটপাটের অভিযোগে অভিযুক্ত’ বলে উল্লেখ করা হয়।
নতুন কমিটির বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসমাইল শেখের কোনো স্বাক্ষর না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লাভলু শেখ, হুমায়ুন শেখ, ইউনুস সরদার, আতাহার গাজী, ফরহাদ শেখ, সোহেল শেখ, তুহিন শেখসহ অন্তত ১০-১৩ জন নেতাকর্মী।
অপরদিকে, নতুন কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, “আমি দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত সরকার আমলেও আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আমি শ্রমিকদের কল্যাণে কাজ করছি বলেই আজ এই দায়িত্ব পেয়েছি।”

উপজেলায় শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে এই দ্বন্দ্ব সংগঠনের অভ্যন্তরে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নেতাকর্মীরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।