1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ! ধর্ষণের চেষ্টা - থানায় মামলাা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ! ধর্ষণের চেষ্টা – থানায় মামলাা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||যশোরের কেশবপুরে বসতবাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সোহরাব মোড়ল (৫৫) কর্তৃক এক মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (১৯ মে-২৫) সকালে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটেছে উপজেলার বেলকাঠি গ্রামে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নারী লোভী ও দুশ্চরিত্রহীন সোহরাব মোড়লের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। তবে ঘটনার পর থেকে ধর্ষণের চেষ্টাকারী এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটি গ্রামের মৃত রহমতউল্লাহ মোড়লের ছেলে সোহরাব হোসেন মোড়ল (৫৫) ওই ছাত্রীর প্রতিবেশী। প্রতিবেশী হওয়ায় সুবাদে সে মাঝে মধ্যে তাদের বাড়িতে আসা-যাওয়া করে। ওই ছাত্রীর পিতা একজন ভাংড়ীর ব্যবসা করে। ব্যবসার কারণে প্রতিদিনের ন্যায় গত ১৯ মে সকালে বাহিরে যায় এবং মেয়েকে বাড়িতে রেখে তার মা প্রতিবেশী বিল্লালের বাড়িতে যায়।

ওইসময় সোহরাব মোড়ল তাদের বাড়িতে গিয়ে তার পিতামাতাকে ডাকা-ডাকি করতে থাকলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বলেন দাদা ও বাবা মা কেউ বাড়িতে নেই। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহরাব মোড়ল (৫৫) তার যৌনকামনা চরিতার্থ করার স্বার্থে জোরপূর্বক ওই ছাত্রীর হাত ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে তার স্পর্শকাতর বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে ঘরের খাটের উপর শুয়াইয়ে জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

ওইসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে সে মেয়েটিকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এমন ন্যাক্কারজনক ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরবর্তীতে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নারী লোভী ও দুশ্চরিত্রহীন সোহরাব মোড়লের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। যার মামলা নম্বর-১৪।ধর্ষণের চেষ্টার বিষয়ে এলাকাবাসীর অনেকেই বলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি খুবই জঘন্য ও নেক্কারজনক।

প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক বিচার দাবী করছি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীকে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার পাঠানো হয়েছে।

আসামীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।