1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় সপ্তাহের ব্যবধানে দু'ই খুন;আতংকিত সাধারণ মানুষ - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়ায় সপ্তাহের ব্যবধানে দু’ই খুন;আতংকিত সাধারণ মানুষ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলায় মাত্র ১ সপ্তাহের ব্যবধানে দু’জন কৃষক ও একজন যুবদল কর্মী নৃশংসভাবে খুন হয়েছেন।  এদিকে

লোহাগড়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানকে লোহাগড়া থানা থেকে নড়াগাতী থানায় এবং নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামকে লোহাগড়া থানায় বদলী করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে লোহাগড়া থানার ওসি হিসেবে শরিফুল ইসলাম যোগদান করেছেন।

লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন জুড়ে খুন,ধর্ষণ, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, মাদক ব্যবসা,  অবৈধ বালুর ব্যবসাসহ নানাবিধ অপরাধ সংঘটিত হচ্ছে। অব্যাহত অপরাধ সংঘটনের ঘটনায় এলাকার জনমনে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।

ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় জড়োসড়ো হয়ে পড়েছে মানুষজন। আতঙ্কিত মানুষেরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত তৎপরতায় আশ্বস্ত হতে পারছেন না। গেল ১ সপ্তাহের ব্যবধানে  লোহাগড়ায় দু’জন কৃষক ও একজন যুবদল কর্মী খুনের ঘটনায় আতংকিত সাধারণ মানুষজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মে বুধবার সন্ধ্যার পরে রাস্তা দিয়ে ভ্যান চলাচলকে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাতিজারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টোকন মীর (৬০) নামের একজন কৃষককে গুরুতর আহত করে। ৮ মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টোকন মীর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত টোকন মীর লোহাগড়া উপজেলার করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে এবং পেশায় তিনি একজন কৃষক। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে হত্যা মামলার অন্যতম

এজাহারভুক্ত আসামি রাজ্জাক মীরকে (৬৪) আটক করেছে।

কৃষক টোকন মীর হত্যার একদিন পর ৯ মে সকালে লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (৩৭) নামে একজন যুবদল কর্মীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমান খন্দকার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে এবং তিনি বালু ব্যবসার সাথে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। যুবদল কর্মী হত্যার প্রতিবাদে স্হানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবদল কর্মী সালমানের হত্যার ঘটনার একদিন পর নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার দায়ের করেছেন।

এ ঘটনায় পুলিশ মশিয়ার রহমান নামে একজন এজারভুক্ত আসামিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

গত ১৪ মে বুধবার সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে খাজা মোল্যাকে (৪৫) নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ১০/১২টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় এবং ৩টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতে নিহত খাজা মোল্যার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয় নাই, তবে পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে।

লোহাগড়ার অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে

সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু বলেন, আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ ‘পুলিশের মনোবল’ ভেঙ্গে পড়া। সামাজিক অবক্ষয় রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন ভাবে এগিয়ে আসতে হবে’।

আইন-শৃঙ্খলা অবনতির বিষয়ে নড়াইল জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে লোহাগড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলির বিষয়ে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল হক বলেন, রুটিন কাজের অংশ হিসেবে ওসিকে রদবদল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।