1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপির সমাবেশ শুনলেই ছুটে যান ধানমানব - ইউনুচ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

বিএনপির সমাবেশ শুনলেই ছুটে যান ধানমানব – ইউনুচ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||তীব্র গরমে ঘামে ভিজে গেছে শরীর। এর মধ্যে সারা শরীরে ধান দিয়ে তৈরি পোশাক পরে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি। তাকে ঘিরে আছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ছবি তুলছেন, কেউ ফেসবুকে লাইভ করছেন। উৎসাহের কমতি নেই কারও।

ধানের তৈরি পোশাক পরা ব্যক্তির নাম ইউনুচ হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়।

খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে শনিবার (১৭ মে) সকালে খুলনায় এসেছেন তিনি। দুপুর ১২টায় ধানের শীষ তৈরি পোশাক জড়িয়ে হাজির হয়েছেন সমাবেশস্থলে।

ইউনুচ হাওলাদার খুলনার খবর কে জানান, গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ২০টি সমাবেশে ধানের তৈরি পোশাক গায়ে যোগ দিয়েছেন। গরমে কষ্ট হলেও নেতাকর্মীদের উৎসাহ দেখে আনন্দ পান তিনি।

২০১৮ সালের আগ পর্যন্ত রাজধানীর শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন ইউনুচ। ৬ মামলা মাথায় নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী চলে যান। সেখানে অটোরিকশা চালিয়ে সংসার চলে তার। তবে তার আগ্রহ বিএনপির রাজনীতি করা। দেশের যে কোনো জেলায় বড় সমাবেশ হলেই দেখা মেলে তার। ধানের শীষ কেটে কেটে তিনি নিজেই এই পোশাক তৈরি করেছেন।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, ইউনুচ হাওলাদারকে ঘিরে আছেন নেতাকর্মীরা। সবাই ছবি ও সেলফি তোলায় ব্যস্ত। সামাজিক যোগযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর, সংবাদকর্মীদেরও আগ্রহের কেন্দ্রে তিনি।

ইউনুচ হাওলাদার জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বড় সমাবেশগুলোতে এভাবে সাজেন। সমাবেশের জেলায় আসা-যাওয়া এবং পোশাকের খরচ তিনি নিজেই বহন করেন।

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছি, ঢাকা থেকে পালিয়ে বাড়ি চলে যেতে হয়েছে। সেখানেও স্থানীয়রা নির্যাতন করেছে।

পালিয়ে অনেক রাত ধানক্ষেতে কাটিয়েছি। এখন দলের দুঃসময় কেটে গেছে।

ভালোবাসা থেকেই সমাবেশ হলেই ছুটে যাই।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।