1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে’ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে’

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গত ১৭ বছরের লাগাতার আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিনাঅপরাধে মাসের পর মাস জেলখানায় কাটাতে হয়েছে। খুন-গুম, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার সর্বকালের বর্বরোচিত ইতিহাস ভঙ্গ করেছিল। শুকবার (১৬ মে) বেলা ১১টায় খুলনা মহানগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে মাফিয়া শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে নয় মাসের অধিক। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এবার তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সে কারণেই খুলনা-বরিশাল বিভাগীয় তারুণের রাজনৈতিক অধিকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশ সর্বাত্মক সফলে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থক উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এতে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ অংশগ্রহন করেন।

শনিবারের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের সর্বশেষ প্রস্তুতি হিসেবে সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য চৌধুরী কাওসার আলী, মোল্লা মাহবুবর রহমান, শাকিল আহমেদ দিলু, মো. হাফিজুর রহমান, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, আশরাফুল ইসলাম নূর, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের গোলাম মোস্তফা তুহিন, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, দিঘলিয়ার এম সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, রূপসার মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, বটিয়াঘাটার মো. এজাজুর রহমান শামীম, আল আমিন সানা, কয়রার এ্যাড. মঞ্জুর আলম নান্নু প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।