1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় স্কুলের প্রাচীর নির্মানে বাঁধা ও জীবন নাশের হুমকির অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

কয়রায় স্কুলের প্রাচীর নির্মানে বাঁধা ও জীবন নাশের হুমকির অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রার বাগালী ইউনিয়নের ১২১ নং হোগলা মিলনী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানে বাঁধা ও জীবন নাশের হুমকির অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফাজুল ইসলাম বাদী হয়ে হোগলা গ্রামের তরিকুল ইসলাম পল্টু ও তার পিতা রেজাউল ইসলাম পাড় কে বিবাদি করে কয়রা নির্বাহী কর্মকর্তা ও ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগ থেকে জানা যায়, কয়রা থানাধীন হোগলা মিলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান হওয়ায় পুরাতন ভবনটি পরিত্যাক্ত অবস্থায় আছে।

উল্লেখিত বিবাদীদ্বয় উক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে বসবাস করে। পুরাতন ভবনটি পরিত্যাক্ত অবস্থায় থাকায় বিবাদীদ্বয় প্রভাব খাটিয়ে উক্ত ভবন ও পার্শ্ববর্তী বিদ্যালয়ের জায়গা-জবর দখল করে দীর্ঘদিন যাবত ব্যবহার করছে। বর্তমানে বিদ্যালয়টির চার পাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য পি-ডি ই-পি-৪ এর অধীনে সরকারী ভাবে প্রাচীর নির্মানের জন্য বরাদ্দ হয়।

বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণের জন্য নিয়োগকৃত ঠিকাদার সীমানা প্রাচীর নির্মাণের কাজ করায়। বিবাদীদ্বয় ঠিকাদারের প্রাচীর নির্মাণ কাজে বাধা সৃষ্টি করিয়া গালিগালাজ ও জীবন নাশের হুমকি সহ কাজ বন্ধ করিয়া দিয়েছে। তার জন্য বর্তমানে উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান কাজ ব্যাহত হচ্ছে।

এ বিষয়টি নিয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে বিদ্যালয় কার্যনির্বাহী কমিটি, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ স্থানীয় জনসাধারনের মনে চরম অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন সময় বিষয়টি নিয়ে গুরুতর শান্তি শৃঙ্খল ব্যহত হওয়ার সম্ভাবনা বিদ্যামান রয়েছে ।

অত্র বিযয় নিয়ে শিক্ষানুরাগী মোঃ মফিজুল ইসলাম পাড় তার নিজের ফেসবুকে পোষ্ট করায় রেজাউল ইসলাম পাড় এর পুত্র ব্রাকে কর্মরত শরিফুল ইসলাম টগর অশোভন কমেন্ট করেন। অত্র বিদ্যালয়ে প্রাচীর নিমানের বাঁধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান স্থানীয়রা।

এ ব্যাপারে তরিকুল ইসলাম পল্টু জানান প্রাচীর নির্মানে আমরা বাঁধা কিংবা হুমকি দেয়নি এই প্রাচীর দিলে এখানে আমারা কয়েকটি পরিবার বসবাস করি আমাদের রাস্তায় উঠার পথ বন্ধ হয়ে যাবে।

সে জন্য আমাদের বের হওয়ার রাস্তা রেখে প্রাচীর নির্মানের কথা বলেছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।