1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা। - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা।

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি||কয়রা সদরে ভাঙ্গন কবলিত খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ করায় এলাকাবাসীর প্রতিবাদের মুখে উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস তাৎক্ষণিক বালু উত্তোলন বন্ধ করে দেন এবং অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ও ড্রেজার জব্দ করেন।

এলাকাবাসী জানায়, কয়রা খালের সুইস গেটের গোড়া হইতে চৌরাস্তা অভিমুখে ইটসোলিং রাস্তা নির্মাণ কাজ চলমান আছে। এর মধ্যে কয়রা খালের গোড়া হতে আবুল হোসেনের দোকান পর্যন্ত প্রায় ৮০০ ফিট রাস্তার বালু পার্শ্ববর্তী কয়রা খাল থেকে উত্তোলন করা হয়, ফলে জায়গার বালু একই জায়গায় উঠানোর ফলে যে কোন মুহূর্ত রাস্তা ধ্বসে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

সরে জমিন গিয়ে দেখা যায়, খালের রাস্তাটির কোন প্রকার স্লোভ নেই একবারই খাড়া রাস্তার নিচ থেকে দেদারসে বালু উত্তোলন করা হচ্ছিল।

এলাকাবাসীর নিষেধ উপেক্ষা করে প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য আবু হুরায়রা খোকন সরকারি রাজস্ব ফাকি দিয়ে অধিক মুনাফার আসায় কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন কালে বিষয়টি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাক রুলি বিশ্বাসকে জানালে তাৎক্ষণিক বালু উত্তোলন বন্ধ করে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ৪০ পিস পাইপ সহ ড্রেজার মেশিন জব্দ করেন।

এলাকাবাসীর দাবি,তাদের নিষেধ উপেক্ষা করে যে সমস্ত স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়েছে ওই সকল স্থানে এই বালু ভরাট না করা হলে ছোটখাটো যে কোন বর্ষা এলেই রাস্তাটি ধ্বসে খালের মধ্যে চলে যবে।

স্থানীয়রা বিষয়টি কয়রা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানকে জানালে, তিনি সরজমিনে এসে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।
জানতে চাইলে প্রকল্পটির সভাপতি কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হুরাইরা খোকন কোন সদুত্তর দিতে পারিনি। যে কয়টি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে উক্ত স্থানে পুনরায় ভরাটের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।