1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান হত্যা! ২০ জনের নামে মামলা, ১ জন গ্রেফতার - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান হত্যা! ২০ জনের নামে মামলা, ১ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি||নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছোট  ভাই নাহিদ খন্দকার বাদি হয়ে রোববার (১১ মে) সকালে লোহাগড়া থানায়  ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যাকে রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে এ হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও যুবদল মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (১১ মে) বিকেলে লোহাগড়া শহরে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ।

জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যায়। এর মধ্যে রাত ১১ টার দিকে নিহত সালমান বাড়িতে ফিরলেও আবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে আসমিদের গ্রেফতারের স্বার্থে এই মূহুর্তে কারো নাম জানানো সম্ভব হচ্ছে না।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এখনো সে হত্যার বিষয়ে মুখ খোলেনি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।