1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বাঁধনে, কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে কেশবপুর উপজেলাধীন মঙ্গলকোট ইউনিয়নে বুড়িভদ্রা নদীর সংলগ্ন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে গৌরব ও ঐতিহ্যের ৪২ বছরে প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণিল প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (১০ মে-২৫) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব শফিকুল আলম মহোদয়।

পুনর্মিলনী উদযাপন কমিটি-২০২৫ এর সদস্য সচিব জনাব মোঃ আব্দুর রহিম-এর সঞ্চালনায় প্রথম পর্বে পবিত্র কোরআান থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের পর সকাল ১০ টায় কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা ও আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, অনুষ্ঠানের আহ্বায়ক জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা শেষে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করে।
মধ্যাহ্ন ভোজের পর বিকাল সাড়ে চার টায় শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানে সভাপতিত্ব ও আয়োজক কমিটির আহ্বায়ক জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত।
বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারা অধ্যাপক ড. হোসেন আল মামুন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, অবসরপ্রাপ্ত প্রতিষ্টাতা প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, প্রাক্তন ছাত্র উত্তম কুমার কর প্রমূখ। অনুষ্ঠানে চার জন অবসরপ্রাপ্ত শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, সহকারী শিক্ষক শেখ সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম গাজী ও প্রতিষ্ঠাতা অফিস সহকারী মোঃ আহসান উল্ল্যাহ মোড়ল।

শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন, সহকারী অধ্যাপক দীনেশ দেবনাথ, শিক্ষক ইসমাতার স্নেহ, শিক্ষক শফিকুল ইসলাম, সমীর সরকার, রুহুল আমিন, আব্দুল হালিম, নাছিমুর রহমান, বুলবুল আহমেদ, মিজানুর রহমান, আলী রেজা, মিরাজুল ইসলাম, এমরান হোসেন, মিঠুন চক্রবর্তী, অনিক দাস, ফয়সাল, রিয়াত প্রমূখ।

প্রথম ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সভাপতি জনাব এস এম রাশিদুল ইসলাম (সাংবাদিক) মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত-এর পিতা-মাতা’র স্মরণে শাহেদ-জবেদ ফাউণ্ডেশনের শুভ উদ্বোধন করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব শফিকুল আলম মহোদয়।

সন্ধায় স্থানীয় শিল্পীদের সংগীতানুষ্ঠান শেষে শিল্পী মনির খান ও দেশবরেণ্য তারকা শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিয়াল্লিশ বছর পর শিক্ষার্থীদের কোলাকুলি ও খোশগল্প করতে দেখা যায়।

অনেকে স্মৃতিচারন করতে যেয়ে কেঁদে ফেলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।