1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বেতন বৈষম্যের অবসান চান বেসরকারি শিক্ষকরা, কয়রায় বিটিএ'র সম্মেলনে সোচ্চার দাবি - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বেতন বৈষম্যের অবসান চান বেসরকারি শিক্ষকরা, কয়রায় বিটিএ’র সম্মেলনে সোচ্চার দাবি

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি||“সরকারি-বেসরকারি আর নয় ভেদাভেদ, শিক্ষকের একটাই পরিচয় – মানুষ গড়ার কারিগর” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কয়রা উপজেলা উত্তর জোনের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ মে, বৃহস্পতিবার, বিকাল তিনটায় হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুম বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর দাবির মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক ধীমান চন্দ্র বিশ্বাস। সমিতির প্রাক্তন সভাপতি অরবিন্দ কুমার মন্ডল সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএ অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মিয়া তৌহিদুল ইসলাম। শিক্ষক বরুন কুমার বৈরাগীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বেসরকারি শিক্ষকরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন।

বক্তারা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধার আকাশ-পাতাল পার্থক্যের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ রাজিব কুমার বাছাড়, প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার, মনোজ কুমার বর্মন, ভুমানন্দ মন্ডল, কয়রা উপজেলা শিক্ষক সমিতি দক্ষিণ জোনের সভাপতি রমেন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ রনজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক জহরুল হক, শাহিন মাহমুদ, গৌরপদ বর্মন সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একই সিলেবাসে পাঠদান এবং সমপরিমাণ শ্রম দেওয়া সত্ত্বেও বেসরকারি শিক্ষকরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন।

এই বৈষম্য কেবল শিক্ষকদের জীবনযাত্রাকেই দুর্বিষহ করে তুলছে না, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নের পথেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ধীমান চন্দ্র বিশ্বাস আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “যারা জাতির ভবিষ্যৎ নির্মাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে – এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বেসরকারি শিক্ষকরা সমাজের স্তম্ভ। তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি অবিলম্বে সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য বিটিএ কয়রা উপজেলা উত্তর জোনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার সভাপতি এবং কর্মঠ ও অভিজ্ঞ শিক্ষক নেতা, হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে বেসরকারি শিক্ষকদের বেতন বৃদ্ধি, সরকারি শিক্ষকদের ন্যায় পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়।

শিক্ষক সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার তাঁদের যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান করবে।

কয়রার এই সম্মেলন বেসরকারি শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করলো, এমনটাই মনে করছেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।