1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রিয়াদের পদত্যাগে জায়গা পেলেন লিটন - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

রিয়াদের পদত্যাগে জায়গা পেলেন লিটন

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর  প্রতিনিধি ||যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আনিসুর রহমান লিটন। শনিবার সমিতির নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদের দেওয়া সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপত্র গ্রহণ করা হয়।যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সমিতির কার্যালয়ে মুসলিম আলীর সভাপতিত্বে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিতেই আরিফুল ইসলাম রিয়াদের অব্যাহতিপত্র গৃহীত ও অনুমোদিত হয়েছে।

একইভাবে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান লিটনের নামও সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়েছে।ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরিফুল ইসলাম রিয়াদ গত ৩০ এপ্রিল বুধবার যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে সমিতির সভাপতির কাছে একটি আবেদন জমা দিয়েছিলেন।

ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন শারীরিক ও পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমিতির সহসভাপতি সফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান, সহ-সম্পাদক জাকির হোসেন, সাহেদ কবির মিলন ও তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবু ও শাহিন কবির, নির্বাহী সদস্য টিপু সুলতান, তবিবর রহমান, আবুল হাশেম, ফজলুর রহমান।সভার পর নতুন সাধারণ সম্পাদককে নির্বাহী কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।