1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পতিত সরকার খুলনা শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন’ - Khulnar Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পতিত সরকার খুলনা শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন’

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুই-হাতই হচ্ছেন প্রকৃত শক্তি।

আর এই শক্তিকে কাজে লাগিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শ্রমিকদের শক্তিকে কাজে লাগিয়ে তলাবিহীন বাংলাদেশ থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম দেশের হাজার হাজার শ্রমিককে বিদেশে কাজের সুযোগ করে দিয়েছিলেন।

খাল কাটা কর্মসুচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। দেশের ভাগ্য পরিবর্তেন শ্রমিকদের শক্তিকে ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে খালিশপুর বিআইডিসি রোডেস্থ লিবার্টি চত্ত্বরে আয়োজিত খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যেগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি যখন উন্নয়নে দেশে অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নে ঈর্ষানিত হয়ে একটি মহল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর থেকে দেশের শ্রমিকদের ভাগ্যের আকাশে কালো মেঘ নেমে আসে। পার্শ্ববর্তি দেশের ষড়যন্ত্রে পতিত সরকার প্রধান খুলনা শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন।

ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে লুটেরা হাসিনার পতন হয়েছে। দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করে নতুন একটি বাংলাদেশ গড়ার তখনই আমরা দেখছি আবারো নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন ছাড়া শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন মোটেই সম্ভব নয়।

বকুল আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের মুখোমুখি করতে হবে তাদের সকলকে-যারা এ অঞ্চলের সকল শিল্প কারখানাকে বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, আবারো আন্দোলনের ডাক আসতে পারে নির্বাচনের দাবিতে সুতরাং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক আসলেই অতীতের চেয়ে আরো শক্তি সঞ্চার করতে রাজপথে নামতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, আউট সোর্সিং প্রথার মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। আউট সোসিং প্রথাকে বাতিল করে স্থায়ী শ্রমিক নিয়োগ দিতে হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শ্রমিকদের জীবন মান উন্নয়নে ন্যায্য মজুরীর প্রদান করবে।

খালিশপুরে একাধিক জুট মিল ছিলো কিন্তু বিগত লুটেরা সরকার লুটপাট করে সকল মিল কারখানা বন্ধ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে মৃত নগরীর নাম গুছিয়ে আবারো আধুনিক শিল্প কল কারখানা প্রতিষ্ঠা করা হবে। চালু করা হবে সকল বন্ধ পাটকলগুলোকে।

বিএনপি রাজনীতি করতে জনগণের জন্য। সাধারণ মানুষের ভাগ্যউন্নয়নের জন্য। ১৭ বছর আমরা আন্দোলন করেছি ভোটের দাবিতে। আন্দোলন করেছি গণতান্ত্রিক সরকারের জন্য। ছাত্র-জনতার আন্দোলনের ফসল ড. ইউনুস সরকার। ভোটের দাবি পুরণে ড. ইউনুস সরকার উদাসিন। একক সময় একক কথা বলছেন। সংস্কারের নামে নির্বাচন নিয়ে তারা টালবাহানা করছেন।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচিত সরকারই পারে সংস্কার করতে।

হেলাল বলেন, ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য বর্তমান অর্ন্তবরতী সরকার নির্বাচন নিয়ে কাল-ক্ষেপন করছেন। অবিলম্বে যদি নির্বাচনের তারিখ ঘোষনা করা না হয়; শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা না হয়; তাহলে আবারো রাজপথে বিএনপি সকল দাবির ফয়সালা করবে।

শ্রমিকদল খুলনা মহানগর শাখার আহবায়ক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবুল কালাম জিয়া, খান ইসমাইল হোসেন, আবু দাউদ দীন মোহাম্মদ এবং মো. আলমগীর তালুকদার।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি লিবার্টি চত্বর থেকে শুরু হয়ে বিআইডিসি রোড হয়ে চরেরহাট মোড়ে যেয়ে শেষ হয়। র‌্যালীতে হাজার শ্রমজীবী মেহনতি মানুষ অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।